সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৯:১৮:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৯:১৮:২৪ পূর্বাহ্ন
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত স¤পন্ন ও সৃষ্ট যানজট নিরসনের দাবিতে শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় সিলেট বিভাগ যোগযোগ ও উন্নয়ন পরিষদ সিলেট মহানগর ও জেলার উদ্যোগে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত স¤পন্ন ও যানজট নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বক্তারা বলেন, সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ সিলেট বিভাগের সর্বস্তরের জনগণের উন্নয়ন-বাস্তবায়নের দাবি নিয়ে রাস্তায় নেমেছে। কর্তৃপক্ষকে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ দ্রুত স¤পন্ন করতে হবে এবং যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বক্তারা আরো বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের রাস্তার বেহাল দশার কারণে দেশের বিভিন্ন স্থানের পর্যটকরা মুখ ফিরিয়ে নিয়েছেন। আগের মতো পর্যটকরা এখন সিলেটে আসছেন না। প্রবাসী বাংলাদেশী সিলেটের রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশ সরকারকে সবসময় রেমিটেন্স দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু সিলেটবাসী সবসময় বৈষম্যের শিকার হচ্ছেন এবং দেশের অন্যান্য বিভাগে যে উন্নয়ন হচ্ছে তা থেকে সিলেটবাসী বঞ্চিত হচ্ছেন। সিলেটের উন্নয়নে মনোযোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলকে আহবান জানান। বক্তারা বলেন, সিলেট বিভাগের পর্যটন খাত, চা-শিল্প, খনিজস¤পদ, বৈদেশিক মুদ্রা অর্জন ও বাংলাদেশের অর্থনীতিকে দীর্ঘদিন যাবৎ যথেষ্ট অবদান রেখে যাচ্ছে। সিলেট বিভাগের প্রায় কয়েক লক্ষ লোক বিশ্বের বিভিন্ন উন্নত, উন্নয়নশীল এবং মধ্যপ্রাচ্যে কর্মরত আছে। বাংলাদেশের মোট ৬৫% বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছে সিলেট বিভাগের প্রবাসী জনগণ। এতে করে বাংলাদেশের বিভিন্ন মেঘা প্রকল্পের কার্যক্রম, আমদানি ও রপ্তানির কাজ সুচারুভাবে সমাপ্ত করা সম্ভব হচ্ছে। প্রবাসীরা যখন বাংলাদেশে এসে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় যাওয়া-আসা করছে তখন বিভিন্নভাবে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। সিলেট বিভাগ যোগযোগ ও উন্নয়ন পরিষদ সিলেট জেলার আহবায়ক মো. কাপ্তান হোসাইনের সভাপতিত্বে এবং সিলেট মহানগরের আহবায়ক ও বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ সিলেট মহানগরের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সালাহ উদ্দিন রিমন ও পরিষদের সদস্য কয়েছ আহমদ সাগরের যৌথ পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি সুপ্রীম কোর্টের সিনিয়র এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট মো. নিজাম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিডো বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক নাসির উদ্দিন আহমদ, জালালাবাদ এসোসিয়েশনের সদস্য মো. জয়নাল আবেদীন, সিলেট বিভাগ গণদাবি ফোরামের সাধারণ স¤পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ মহি উদ্দিন, বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমান, ঢাকা থেকে আগত সুপ্রীম কোর্টের এডভোকেট আকরামুল, এডভোকেট মো. আব্দুল কালাম আজাদ, এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট দিলোয়ার হোসেন, এডভোকেট সুকান্ত বিশ্বাস, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা দেলোয়ার হোসেন, রিডো বাংলাদেশ এর উপদেষ্টা মাহবুবুল আলম চৌধুরী, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, দৈনিক সিলেটের ডাকের স্টাফ ফটো সাংবাদিক জাবেদ আহমদ, প্রবাসী কল্যাণ সদস্য মাহবুব খান, যুব সংগঠক আমিন তাহমিদ, মানবাধিকার কর্মী শাহিন আহমদ, সাংবাদিক ফখরুল ইসলাম শান্ত, বিশিষ্ট ব্যবসায়ী জাবেদ কাদির, নারীনেত্রী ফাহিমা বেগম প্রমুখ। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প