সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন
বিআরটিএ সুনামগঞ্জ সার্কেল কর্তৃক

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৪৬ লাখ টাকার চেক বিতরণ

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৫:৫৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৫:৫৬:২৭ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৪৬ লাখ টাকার চেক বিতরণ
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত আহত ১০টি পরিবারের সদস্যদের মাঝে ৪৬ লাখ টাকার মঞ্জুরিকৃত চেক হস্তান্তর করা হয়েছে
রবিবার (১৭ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ’র (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের সহায়তায় উক্ত পরিবারের সদস্যদের হাতে মঞ্জুরীকৃত অর্থের চেক হস্তান্তর করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।
এসময় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ এবং আহতদের পরিবারকে ১ লাখ করে টাকা সহায়তা দেওয়া হয়েছে। চেক বিতরণ শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম বলেন বলেন, ‘সড়ক দুর্ঘটনা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি সমাজের জন্য এক বড় বিপর্যয়। এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সংকটময় সময়ে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।’

বিআরটিএ সুনামগঞ্জ সার্কেলের মোটরযান পরিদর্শক (অ:দা:) দেলোয়ার হোসেন বলেন, বর্তমানে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের মাঝে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। এই বিষয়টি অনেকেই জানেন না। আমরা এই বিষয়ে প্রচার প্রচারণা চালাচ্ছি। কেউ সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হলে ৩০ দিনের মধ্যেই বিআরটিএ নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
আর্থিক সহায়তার জন্য আবেদনের প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে স্থায়ী অনুসন্ধান কমিটি সুপারিশ করে। এই সুপারিশের ভিত্তিতেই মঞ্জুর হয় এই অনুদান।
তিনি বলেন, সড়ক দূর্ঘটনায় ৯জন নিহতের পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে ৪৫ লাখ টাকা এবং একজন আহতদের মাঝে ১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এই সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সংকট মোকাবিলায় কিছুটা হলেও সহায়ক হবে বলে আশা করছি।
৫ লাখ টাকার চেক হাতে পেয়ে সড়ক দূর্ঘটনায় নিহত সাদ্দাম হোসেনের স্ত্রী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের বাসিন্দা মর্জিনা খাতুন বলেন, গতবছরের জুন মাসে শান্তিগঞ্জ উপজেলার মিনা বাজার নামক এলাকায় মোটরসাইকেল ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আমার স্বামীর মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর থেকে অভাব অনটনে দিন কাটছে। আজকে বিআরটিএ কর্তৃক আবেদনের প্রেক্ষিতে ৫ লাখ টাকার চেক দেওয়া হয়েছে। এই টাকা আমাদের কিছুটা হলেও সহায়ক হবে।

শান্তিগঞ্জ উপজেলার মিনা বাজার নামক এলাকায় মোটরসাইকেল ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহত হন মোটরসাইকেল আরোহী মো. সাব্বির মিয়া৷
তাঁর স্ত্রী মোছা: মনোয়ারা খাতুন ৫ লাখ টাকার চেক হাতে পেয়ে বলেন, সড়ক দূর্ঘটনায় মারা গেলে টাকা দেওয়া হয় এইটা জানতাম না৷ বিআরটিএ’র মাধ্যমে জানার পর আবেদন করেছি। আবেদনের প্রেক্ষিতে ৫ লাখ টাকার চেক পেয়েছি।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন, বিআরটিএ সিলেট বিভাগীয় কার্যালয়ের মোটরযান পরিদর্শক শফিকুল ইসলাম রাসেল, বিআরটিএ সুনামগঞ্জ সার্কেলের মোটরযান পরিদর্শক (অ:দা:) দেলোয়ার হোসেন প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক