সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
সুনামগঞ্জ-নেত্রকোনা উড়াল সড়ক

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৭:২৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৭:৩০:০৩ অপরাহ্ন
জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রবিবার দুপুরে সুনামগঞ্জ-নেত্রকোনা উড়ালসড়ক প্রকল্পের জামালগঞ্জের সাচনা কানেকটিভিটি এলাকা পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের সময়ে সারা দেশের বিভিন্ন প্রকল্প যাচাই বাছাই করে অনুমোদন দেয়া হচ্ছে। অপ্রোয়জনীয় কোনো প্রকল্প আমাদের সরকার অনুমোদন করেনা। হাওরের উড়াল সড়কের এই প্রকল্প বাতিল হয়নি। কিন্তু দরপত্রের ক্ষেত্রে কিছুটা ত্রুটি মনে হওয়ার কারনে সংশ্লিষ্ট দপ্তর পূনরায় দরপত্র আহ্বান করবেন। যেহেতু এই প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে সেহেতু টেন্ডার হলেই কাজ শুরু হয়ে যাবে।
হাওরাঞ্চলে আবাসিক স্কুল নির্মাণের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, হাওরাঞ্চলে আবাসিক স্কুল হওয়ার ব্যাপারে শিক্ষকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তাই এটা হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া উড়াল সেতু প্রকল্পে যাদের রেকর্ডীয় ভূমি পড়বে তাদের বেলায় প্রচলিত আইন অনুযায়ী হবে।
এ সময় উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. কামরুল ইসলাম, উড়াল সেতু প্রকল্প পরিচালক গোলাম মওলা, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমদ, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল রায়, উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পিযূষ কান্তি মজুমদার প্রমুখ।
উল্লেখ্য, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওরাঞ্চলে সরাসরি যোগাযোগ বৃদ্ধির লক্ষে ২০২১ সালের ২৩ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ৩৪৯০ কোটি টাকার এই প্রকল্প অনুমোদন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ