সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ১১:২৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১১:২৮:১৪ অপরাহ্ন
নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ
স্টাফ রিপোর্টার :: যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ বলেছেন, আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। নির্বাচন অবাধ-সুষ্ঠু হলে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে। আর দেশনায়ক তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জগন্নাথপুর উপজেলার উদ্যোগে রবিবার সন্ধ্যায় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। কয়ছর এম আহমেদ আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার এদেশে উন্নয়নের নামে লুটপাট করেছে। গণতন্ত্র হরণ করে গুম, খুনের রাজত্ব কায়েম করেছে। বিগত ১৭ বছর বিএনপি তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করেছে। আমাদের নেতাকর্মীরা মামলা, হামলার শিকার হয়েছে, জেল খেটেছেন, অনেকে শহীদ হয়েছেন, গুম হয়েছেন। ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তার দোসররা এখনো ঘাপটি মেরে দেশে অস্থিরতা চালাচ্ছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ আমলে সুবিধাভোগীরা বিএনপির সদস্য হতে পারবে না। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক লুৎফুর রহমান কামালীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. রাহিন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পিপি অ্যাড. মল্লিক মঈন উদ্দীন সুহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দীন, এম.এ মুকিত, এডিশনাল পিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন। এছাড়াও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লুৎফর রহমান চৌধুরী, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, সিনিয়র যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক স¤পাদক আলিফ মিয়া প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মুহাদ্দিস আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমদসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ওয়ার্ড যুবদলের সভাপতি কামাল আহমদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ