সুনামগঞ্জ , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি

শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১০:৪১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১০:৪১:০২ অপরাহ্ন
শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ফুটবল টুর্নামেন্টে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে কথা কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত দুইজনকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, সোমবার বিকাল সাড়ে ৩টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা স্কুলের মাঠে পশ্চিম পাগলা ইউনিয়ন ও জয়কলস ইউনিয়নের মধ্যকার খেলা চলছিল। খেলার একপর্যায়ে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে জয়কলসের খেলায়াড়রা রেফারিকে ধাক্কা দেন। এসময় খেলা পরিচালনাকারীরা বলেন, ভিডিও আছে, লাইভ চলছে, ভিডিও দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে ও পুনর্বিবেচনা করা হবে। এরপর পুনরায় খেলা শুরু হলে পাগলার এক খেলোয়াড়কে সজোরে ধাক্কা দেন জয়কলসের খেলোয়াড়। পরবর্তীতে দর্শকরাও মাঠে প্রবেশ করে ওই খেলোয়াড়কে মারধর করে, এতে বিশৃঙ্খলা দেখা দেয় ও সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার প্রেক্ষিতে খেলা পণ্ড হয়েছে। সংঘর্ষের আগে পর্যন্ত পাগলা ২-১ গোলে জয়কলস ইউনিয়নের চেয়ে এগিয়ে ছিল। শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু বলেন, ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ৪০ জন আহত হয়ে হাসপাতালে এসেছেন। এদের মধ্যে গুরুতর একজনকে সুনামগঞ্জ সদর হাসপাতাল এবং অন্যজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শান্তিগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ বলেন, ফুটবল খেলা নিয়ে সংঘর্ষের ঘটনা শুনেছি, পুলিশ ঘটনাস্থলে আছে। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, ভিডিও ফুটেজ দেখে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক