সুনামগঞ্জ , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে

স্বচ্ছ ভাবমূর্তি গড়ার চেষ্টায় বিএনপি

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৪ ০৫:৩৭:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৪ ০৫:৩৭:১৮ পূর্বাহ্ন
স্বচ্ছ ভাবমূর্তি গড়ার চেষ্টায় বিএনপি
সুনামকণ্ঠ ডেস্ক :: পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি তাদের স্বচ্ছ ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টা করছে। আগামী নির্বাচন সামনে রেখে এই ভাবমূর্তি তৈরি এবং দল গোছানোর দিকে নজর দিয়েছেন দলটির নীতিনির্ধারকেরা। এ জন্য ভাবমূর্তি ক্ষুণ্নকারী নেতা-কর্মীদের ছাড় দিচ্ছে না দলটি। বহিষ্কারসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে গত এক মাসেই দল থেকে অন্তত ১৫০ জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির নীতিনির্ধারণী সূত্র বলছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে লুটপাট, চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদেরও সম্পৃক্ততার অভিযোগ ওঠে। শুরু থেকে এসব থেকে দূরে থাকতে নেতা-কর্মীদের সতর্ক করে কঠোর হুঁশিয়ারি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নীতিনির্ধারকেরাও সতর্ক করছেন। এরপরও বিভিন্ন ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের নাম আসছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্যমতে, গত এক মাসে শৃঙ্খলাভঙ্গে করায় অন্তত ১৫০ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে অন্তত ১০০ জনকে। অনেকের পদাবনতি হয়েছে, কারও কারও পদ স্থগিত করা হয়েছে, কোথাও কমিটি বিলুপ্ত করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রামে এস আলম গ্রুপের গাড়ি ব্যবহার করায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের কাছেও ব্যাখ্যা চাওয়া হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে দাবি করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আমরা এ বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করছি। এলাকায় এলাকায় নেতা-কর্মীরা এই কাজ করছেন। যেখানেই অভিযোগ পাওয়া যাচ্ছে, সেখানেই আমরা যাচ্ছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে নেতা-কর্মীদের অপকর্মের ঘটনা এখন অনেকটাই কমে গেছে। তারেক রহমান ২ সেপ্টেম্বর বিএনপির খুলনা বিভাগীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সবাইকে দলের ভাবমূর্তি রক্ষায় যতœশীল আচরণ করার আহ্বান জানান। তিনি বলেন, অনেক ত্যাগ ও বঞ্চনা সহ্য করে বিএনপি আজ জনগণের যে আস্থা আর ভালোবাসা অর্জন করেছে, দলের কিছু বিপথগামীর হঠকারিতায় মানুষের সেই আস্থা আর প্রত্যাশার জায়গা ক্ষতিগ্রস্ত হবে, সেটা কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি যে-ই হোন না কেন। তিনি দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের চিহ্নিত করে প্রতিরোধ করার আহ্বান জানান। তিনি এমন নেতা-কর্মীদের বহিষ্কারের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন। এই নির্দেশের পর বিএনপি ও এর অঙ্গসংগঠন দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলাও করেছে। ৩ সেপ্টেম্বর ময়মনসিংহের ভালুকায় ব্যবসার সুষ্ঠু পরিবেশ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দল থেকে বহিষ্কারের পর তাকেসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে মামলাও করেন বিএনপির এক নেতা। গত বৃহ¯পতিবার চাঁদাবাজির অভিযোগে রাজধানীর কলাবাগান থানা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল ইসলামের (সৈকত) বিরুদ্ধে মামলা করেন কেন্দ্রীয় ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ স¤পাদক শ্যামল মালুম। এর আগে ওবায়দুলকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সিলেটে এক অনুষ্ঠানে বলেন, যারা নানা অপকর্ম ও বিতর্কিত কাজ করছে, তারা কখনো বিএনপি করতে পারে না। সে যত বড়ই হোক, তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দিতে হবে। জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রত্যয় জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশের জন্য আমরা সম্মিলিতভাবে, সবাই মিলে কাজ করব। এখানে জাতীয় ঐক্যের প্রয়োজন আছে। কোনো একটি দল এই কাজ করতে পারবে না। একটা জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের এই কাজ করতে হবে। সেখানে সংবাদ সম্মেলনের আগে ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী), পিপলস পার্টি ও গণফোরামের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি। আমীর খসরু বলেন, শেখ হাসিনা পালানোর পর দেশের মানুষের মনোজগতে একটা বড় পরিবর্তন এসেছে। প্রত্যাশা পূরণে তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। জনগণের মনোজগতের যে পরিবর্তন, সেটাকে ধারণ করে চলতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ