সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

হাওরবাসীর স্বপ্নের উড়াল সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়ন হোক

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১২:৪৯:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১২:৪৯:১৮ পূর্বাহ্ন
হাওরবাসীর স্বপ্নের উড়াল সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়ন হোক
সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার হাওরাঞ্চলের মানুষের দীর্ঘকালীন দাবি হলো একটি কার্যকর ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থা। বহু বছর ধরে যোগাযোগ সুবিধার অভাবে হাওরের মানুষ যেমন অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে, তেমনি শিক্ষা, চিকিৎসা, কৃষিসহ সবক্ষেত্রেই বঞ্চিত থেকেছে উন্নয়নের মূলধারার সুযোগ-সুবিধা থেকে। এমন বাস্তবতায় ৩৪৯০ কোটি টাকার ‘হাওরে উড়াল সড়ক’ প্রকল্প একনেকে অনুমোদনের মাধ্যমে যে নতুন আশার সঞ্চার হয়, তা নিঃসন্দেহে এ অঞ্চলের জনগণের ন্যায্য প্রাপ্তির সাক্ষ্য বহন করে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের প্রকল্প এলাকা পরিদর্শন এবং খুব শিগগির দরপত্র আহ্বান করে কাজ শুরু হওয়ার আশ্বাস নতুন অগ্রগতির ইঙ্গিত বটে। কিন্তু এ কথাও অস্বীকার করার উপায় নেই যে, অনুমোদনের প্রায় তিন বছর পেরিয়ে গেলেও প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হয়নি; যা হাওরবাসীর মধ্যে হতাশার জন্ম দিয়েছে। প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় ‘ত্রুটি’ থাকার কথা বললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও বেশি সতর্ক, সংগঠিত ও সময়োপযোগী হওয়া প্রয়োজন ছিল। এ ধরনের বৃহৎ ও গুরুত্বপূর্ণ প্রকল্পের ক্ষেত্রে নীতিমালা মেনে স্বচ্ছতার সাথে কাজ করা অবশ্যই প্রয়োজন, তবে পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতাও অনাকাক্সিক্ষত। একনেক অনুমোদিত প্রকল্পের দরপত্র প্রক্রিয়া বারবার বিলম্বের শিকার হলে প্রকৃত উপকারভোগী জনগণই ক্ষতিগ্রস্ত হয়। মনে রাখতে হবে, উড়াল সড়ক কেবল একটি অবকাঠামো নয়; এটি হাওরের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি বিপণন এবং পর্যটন উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচনের ভিত্তি। অন্যদিকে, উড়াল সড়ক নির্মাণের ফলে যাদের রেকর্ডীয় ভূমি প্রকল্পের আওতায় আসবে তাদের আইন অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। কোনো প্রকার হয়রানি ছাড়াই স্বচ্ছ ব্যবস্থাপনায় ভূমিধারীদের ক্ষতিপূরণের বিষয়টি গুরুত্বের সাথে দেখা উচিত। এ পর্যায়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি আহ্বান, দরপত্র প্রক্রিয়ার যেকোনো জটিলতা দ্রুততার সাথে সমাধান করে প্রকল্পের কাজ খুব শিগগির শুরু করা হোক। একইসাথে, প্রকল্প তদারকির জন্য একটি সমন্বিত মনিটরিং কমিটি গঠন করে কাজের গুণগত মান ও সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। হাওরবাসী আর আশ্বাস শুনতে চায় না, তারা বাস্তব কাজ দেখতে চায়। সরকারের নিষ্ঠা ও আন্তরিকতার সফল প্রতিফলন এই উড়াল সড়ক প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়েই প্রমাণিত হবে বলে আমরা মনে করি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প