সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

৩ হাজার শিশুর মধ্যে মশারি বিতরণ

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৯:০৭:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৯:০৭:৩৭ পূর্বাহ্ন
৩ হাজার শিশুর মধ্যে মশারি বিতরণ
স্টাফ রিপোর্টার :: ওয়ার্ল্ড ভিশনের ৩ হাজার নিবন্ধিত শিশুর মধ্যে মশারি বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই মশারি বিতরণ করা হয়। ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগাম ম্যানেজার স্টিপ তাপস চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। স্পন্সরশীপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার অপূর্ব চিসিমের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ অলি উল্লাহ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. বুরহান উদ্দিন, প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী। এ সময় বক্তারা বলেন, বর্তমানে দেশজুড়ে ডেঙগুরোগের প্রাদুর্ভাব বেশি। বাসা বাড়ির ময়লা, পচা পানি থেকে মশার প্রজনন ক্ষেত্র তৈরি হচ্ছে। এসব মশার কামড়ে শিশুদের মারাত্মক ক্ষতি হচ্ছে। জ্বর, টাইফয়েডসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। ডেঙ্গুর হাত থেকে শিশুদের রক্ষা করতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা খুবই গুরুত্বপূর্ণ। শিশুদের রোগজীবাণুর হাত থেকে রক্ষা করতে ওয়ার্ল্ড ভিশন মশারি বিতরণ করছে। একটি মশারি দিয়ে একটি পরিবারকে মশার হাত থেকে রক্ষা করা যায়। শিশুদের সুন্দর করে গড়ে তুলতে ওয়ার্ল্ড ভিশন স্কুল ব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছে। প্রতিটি শিশুকে সঠিকভাবে গড়ে তোলা সকলের দায়িত্ব। সভায় নিবন্ধিত ৩ হাজার শিশুর মধ্যে মশারি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পন্সরশীপ এন্ড সিস্টেম অফিসার পূর্ণা প্যাটিশিয়া রিচিল, সুরমা যুব ফোরামের সভাপতি আর্শাদ আলীসহ ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা