সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সাদাপাথরকান্ড- : সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বদলি

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৯:৪০:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৯:৪০:৩৯ পূর্বাহ্ন
সাদাপাথরকান্ড- : সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বদলি
সুনামকণ্ঠ ডেস্ক :: সাদাপাথর লুটকা-ে সমালোচনার মুখে বদলি হলেন সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার। সোমবার (১৮ আগস্ট) তাদের বদলির আদেশ হয়। সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন র‌্যাবের আলোচিত সাবেক ম্যাজিস্ট্রেট এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার একান্ত সচিব মো. সারওয়ার আলম। সিলেটের পর্যটনকেন্দ্র সাদাপাথরের পাথর লুটের ঘটনায় সম্প্রতি সারাদেশে আলোচনার ঝড় ওঠে। রাতদিন সমানতালে পাথর লুট হলেও জেলা প্রশাসন ও স্থানীয় উপজেলা প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে। পাথর লুট নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও লুটপাট বন্ধে প্রশাসন কার্যকর কোন পদক্ষেপ নেয়নি। অভিযোগ ওঠে, উল্টো প্রশাসনই লুটপাটে সহযোগিতা করেছে। প্রশাসনের রহস্যজনক নীরবতা লুটপাটকারীদের আরও বেপরোয়া করে তুলে। সাদাপাথর লুটের ঘটনায় দায়িত্বহীনতার অভিযোগ তুলে নানা শ্রেণি-পেশার মানুষ জেলা প্রশাসক ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবি জানিয়ে আসছিল। এর মধ্যে গত রবিবার ঢাকায় একটি অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাদাপাথর লুটে স্থানীয় প্রশাসনের যোগসাজশ রয়েছে বলে মন্তব্য করেন। এর পরদিনই জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহারকে বদলি করা হলো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ