সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশের শত্রু : কয়ছর এম আহমদ

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৮:৩০:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৮:৩০:০৩ পূর্বাহ্ন
যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশের শত্রু : কয়ছর এম আহমদ
স্টাফ রিপোর্টার :: যারা নির্বাচনে গেলে একটি আসনও পাবে না তারাই নির্বাচনের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। এসময় তিনি আরও বলেন, যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তারা ভোট দিতে চায়। নির্বাচন বানচালের চেষ্টা করা হলেও বিএনপি দেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলন করে নির্বাচন আদায় করে ছাড়বে। তখন নির্বাচনের বিরোধাকারীদের খোঁজে পাওয়া যাবে না। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে বলে মন্তব্য করেন কয়ছর এম আহমদ। জগন্নাথপুর পৌর বিএনপি নেতা মো. সামছুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম. এ. মতিনের সঞ্চালনায় সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ স¤পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দীন মিঠু, যুগ্ম আহবায়ক দিলু মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, যুগ্ম আহবায়ক তকবুর হোসেন, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক স¤পাদক আলিফ মিয়া, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, সদস্য সচিব শামীম আহমদ, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমদ, সাধারণ স¤পাদক সাখায়াত হোসেন প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মো. ফয়জুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন