সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

প্রশাসনের অনুমতি ছাড়াই শিল্পপণ্য মেলার আয়োজন!

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১২:৪২:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১২:৪২:৫৭ পূর্বাহ্ন
প্রশাসনের অনুমতি ছাড়াই শিল্পপণ্য মেলার আয়োজন!
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে প্রশাসনের অনুমতি ছাড়াই মাসব্যাপী ‘হস্ত ও কুটির শিল্পপণ্য মেলা’র ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। সোমবার বিকেলে শহরের আব্দুজ জহুর সেতুর পশ্চিমে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের মাঠে মেলার অবকাঠামো কাজের উদ্বোধন করে ‘হাজেরা সিকিউরিটি সার্ভিস প্রাঃ লিঃ’ নামের একটি প্রতিষ্ঠান। ফেসবুকে খুঁটি স্থাপনের একটি ছবি পোস্ট করে আনুষ্ঠানিকতা উদযাপন করেন হাজেরা সিকিউরিটি সার্ভিস প্রাঃ লিঃ-এর প্রতিনিধি মো. আমিনুল ইসলাম। যেখানে দেখা যায়, ফুল দিয়ে মোড়ানো বাঁশের খুঁটি ধরে রয়েছেন ৫-৬ জন লোক। ওই পোস্টে আমিনুল ইসলাম লিখেন, “মেলায় ব্যবসায়ী ভাই ও বন্ধুরা, অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হস্ত কুটির পণ্য মেলা সুনামগঞ্জের অবকাঠামো কাজের শুভ উদ্বোধন হয়ে গেল।” এদিকে ঘটা করে মেলার প্যাভিলিয়ন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও জেলা শহরের কেন্দ্রস্থলে এমন আয়োজন সম্পর্কে জানা নেই জেলা প্রশাসনের। কোন সংস্থার আয়োজনে এই মেলা হচ্ছে এমন তথ্য সম্পর্কেও অবগত নন সংশ্লিষ্টরা। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া মেলা আয়োজনের বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন খোদ জেলা প্রশাসক। এদিকে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন মাঠে মেলা আয়োজনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও কোনো ধরনের অনুমতি নেয়া হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অধিদপ্তরের সিলেট বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মফিজুল ইসলাম বলেন, মেলা আয়োজনের জন্য আমরা কাউকে অনুমতি দেইনি। অনুমতি ছাড়া কোনো কাজ করা হলে সেটি বেআইনি হবে। আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলবো। এ ব্যাপারে মুঠোফোনে কথা হয় হাজেরা সিকিউরিটি সার্ভিস প্রাঃ লিঃ-এর প্রতিনিধি মো. আমিনুল ইসলামের সাথে। তিনি জানান, মেলা আয়োজনের জন্য তারা এখনো অনুমতি পাননি। তবে তারা জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নেয়ার চেষ্টা করছেন। অনুমতি ছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে তিনি বলেন, আমরা গণপূর্তের কাছ থেকে একটি অনুমতি পেয়েছিলাম। তবে এখন বিতর্ক আসায় খুঁটি উঠিয়ে ফেলা হয়েছে। শিল্পপণ্য মেলা আয়োজনে অনুমতির ব্যাপারে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, মেলা আয়োজনের জন্য আমরা কাউকে অনুমতি দেইনি। কেউ অনুমতি ছাড়া খুঁটি বসালে সেটি ভেঙে দেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন