সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

ধর্মপাশায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১২:৪৮:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১২:৪৮:০০ পূর্বাহ্ন
ধর্মপাশায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সাইফ উল্লাহ :: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধর্মপাশা উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন এবং ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা উপজেলা হাসপাতাল পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন নুরু। সমাবেশ সঞ্চালনা করেন সদস্য সচিব তোফায়েল আহম্মেদ সোহাগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষরপ্রাপ্ত) এসএম রহমত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন রশিদ রুবেল। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত বেপারী ও যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রনি মিয়া এবং ধর্মপাশা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব কাঁচন আহমেদ। এ ছাড়া আরও বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহীন খান, ইমন আহম্মেদ মানিক, নাজিম খান, আনোয়ার হোসেন, সদস্য রনি তালুকদার, জুনায়েদ, শামীম আহমেদ, রেজা হোসেন তালুকদারসহ ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ। পরে ধর্মপাশা উপজেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে ডাস্টবিন স্থাপন করা হয়। একই সঙ্গে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবির সরকার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু