সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

দিরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০১:৪০:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০১:৪৬:১৩ পূর্বাহ্ন
দিরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে বর্ণিল আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিরাই উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার দুপুর ১২টার দিকে দিরাই পৌরশহরের থানা রোডের উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের দিরাই পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ে আলোচনা সভা করেন তারা। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজিব রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব রাকিব মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক আব্দুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথির ছিলেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক সাব্বির মিয়া, উপজেলা বিএনপির সাবেক সমাজসেবা স¤পাদক মাসুক মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুমন মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাকারিয়া আহমেদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সৈদুর রহমান তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তানজির আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর আহমেদ প্রমুখ। বক্তব্য রাখেন বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে স্বেচ্ছাসেবক দল সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের যে কোনো সংকটময় মুহূর্তে এই সংগঠন জনগণের পাশে থেকে কাজ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সভা শেষে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ফলজ বৃক্ষের চারা রোপণ, জন্মদিনের কেক কাটা ও শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন