সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ভারতে অনুপ্রবেশকালে আটক ৪

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০১:৪৫:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০১:৪৫:০২ পূর্বাহ্ন
ভারতে অনুপ্রবেশকালে আটক ৪
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ হিজড়াকে আটক করেছে বিজিবি। বুধবার (২০ আগস্ট) ভোর রাতে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বাঁশতলা বিওপির সদস্যরা বাঁশতলা শহীদ মিনার এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় তাদের আটক করে। আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার বালাকান্দি গ্রামের শুক্কুর আলীর ছেলে জাহেদুল ইসলাম (১৯), সুখের বাতি গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. রেজা আহমেদ (২০), মজিদা কলেজ পাড়ার মো. আবুল কালামের মেয়ে মোছা. মোসকান আক্তার (২০), বগুড়া জেলার কুচমা গ্রামের শহীদুল ইসলামের মো. রনি হাসান (২৫)। বিজিবি জানিয়েছে, আটককৃত ৪ হিজড়াকে বুধবার সকালে দোয়ারাবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, বাঁশতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বাংলাদেশী নাগরিক ৪ হিজড়া আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ৪ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় বিজিবি ৪ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং লিখিত অভিযোগ করেছে। অভিযোগ থাকায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী