সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা
বিশ্বম্ভরপুরের রোশনা হত্যা মামলা

ছেলের মৃত্যুদন্ড, মায়ের যাবজ্জীবন

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০১:৫০:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০১:৫০:০২ পূর্বাহ্ন
ছেলের মৃত্যুদন্ড, মায়ের যাবজ্জীবন
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুরে আলোচিত রোশনা হত্যা মামলায় ছেলের মৃত্যুদন্ড ও মায়ের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার বিকেলে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) তেহসিন ইফতেখার এই রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ড প্রাপ্ত মো. আরাধন মিয়া বিশ্বম্ভরপুর উপজেলার মৌয়াকুড়া গ্রামের আঃ মজিদের পুত্র এবং যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামি হলেন আরাধন মিয়ার মা শমলা বেগম ওরফে ছমলা। সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. শেরেনূর আলী জানান, ২০১১ সালের ২১ জানুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিশ্বম্ভরপুর উপজেলার উত্তর কাপনা মৃত তালেব হোসনের জমিতে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে আসে। এসময় বাধা দিলে রোশনা বেগমের ঘাড়ে কোপ দেয় আরাধন, এতে ঘটনাস্থলেই রোশনা বেগম মারা যান। প্রায় ১৪ বছর বিচারকাজ স¤পন্ন হওয়ার পর বুধবার বিকেলে এই হত্যা মামলার রায় ঘোষণা হয়। আদালতের এমন রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আদালতের এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী মো. আবুল বাশার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স