সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৯:৩৪:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৯:৪০:২০ পূর্বাহ্ন
সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর উদ্যোগে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের সদস্যদের নিয়ে দিনব্যাপী জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সুনামগঞ্জ স্কাউট ভবনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের সিলেট অঞ্চলের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা। প্রশিক্ষণ সমাপনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কন্যা শিশু এডভোকেসি ফোরাম সুনামগঞ্জ জেলা সভাপতি ও সুনামগঞ্জ পিফজি’র নারী এম্বাসেডর শাহিনা চৌধুরী রুবি। এ সময় তিনি বলেন, সুনামগঞ্জে আমরা রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা কমিয়ে আনতে কাজ করছি। তাই আমাদের মধ্যে এমন মনোবৃত্তি সব সময় থাকা দরকার যে আমরা একজন মানুষ, মানুষ হিসেবে মানুষের সাথে সব সময় ভাল সম্পর্কে থাকবো, সে যে ধর্মেরই হোক না কেন। আমরা সবসময় একটি সমঅবস্থানে বসবাস করে সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে চাই। একে অন্যের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে চাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর পিএফজির বিএনপির এম্বাসেডর সিরাজুল ইসলাম পলাশ, কন্যাশিশু এডভোকেসি ফোরাম জেলা সাধারণ স¤পাদক সামিনা চৌধুরী মনি, পিএফজি সদস্য কর্ণ বাবু দাস প্রমুখ। প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন ইয়াহিয়া আহমেদ, মোহাম্মদ আলী, মিজানুর রহমান, তুর্য দাস, শবনম দ্দোজা জ্যোতি, উম্মে সুমাইয়া তাবাসসুম, ঝরনা আক্তার, মাহফুজা আক্তার, ফৌজিয়া রহমান ঊষা, মুন্নি আক্তার, আলী ইমরান, মাহবুবা আক্তার সুরাইয়া, অর্পিতা তালুকদার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ