সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

সুনামগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি পরীক্ষা আজ

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৯:৩৫:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৯:৩৫:৩১ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি পরীক্ষা আজ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে জেলার মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদানের লক্ষে আজ শুক্রবার (২২ আগস্ট) মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে দুপুর ২টা থেকে এই পরীক্ষা শুরু হবে। জেলার ১২টি উপজেলা থেকে মোট ২৪০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করবে জেলা পরিষদ। জেলা পরিষদ সূত্র জানিয়েছে, এই শিক্ষাবৃত্তিটি জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য তিনটি ক্যাটাগরিতে (পঞ্চম, অষ্টম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির) শিক্ষার্থীদের দেওয়া হবে। প্রতিটি উপজেলা থেকে আসা মেধাবী শিক্ষার্থীদের তালিকা স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তারা তৈরি করে জেলা পরিষদে জমা দিয়েছেন। সেই তালিকার ভিত্তিতেই আজকের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সূত্র আরও জানায়, এই পরীক্ষার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মেধা যাচাই করা এবং তাদের লেখাপড়ার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি করা। পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীরা এককালীন বৃত্তি পাবে, যা তাদের পড়াশোনার জন্য একটি ইতিবাচক অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, আমাদের এই শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের জন্য একটি অসাধারণ সুযোগ। আমরা মনে করি, এটি তাদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে সাহায্য করবে এবং ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে উৎসাহিত করবে। এই বৃত্তি কেবল একটি আর্থিক সহায়তা নয়, বরং এটি তাদের মেধা ও কঠোর পরিশ্রমের প্রতি আমাদের সম্মান। তিনি আরও বলেন, এই শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করার পাশাপাশি জেলার সামগ্রিক শিক্ষার মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প