সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

তেঘরিয়ায় ড্রেন কাম রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৯:৩৭:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৯:৩৮:২২ পূর্বাহ্ন
তেঘরিয়ায় ড্রেন কাম রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব তেঘরিয়া মোড়লহাটির সাংবাদিক লতিফুর রহমান রাজুর বাড়ির সামনে থেকে অ্যাডভোকেট শেরেনুর আলীর বাড়ি হয়ে মহিনুর মিয়ার বাড়ি পর্যন্ত ড্রেন কাম রাস্তার সংস্কার কাজের উদ্বোধন হয়েছে। বৃহ¯পতিবার সকালে ঢালাই কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ পৌরসভার এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম কয়েছ, মেসার্স আকিল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লাভলু আহমদ। এ সময় এলাকার মানুষজন উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ পৌরসভা সূত্রে জানাযায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে লোকাল গভর্নমেন্ট কোভিড- ১৯ রেসপন্স এন্ড রিকভারী প্রজেক্ট (এলজিসিআরআরপি) এর আওতায় আনুমানিক ৫৫ লক্ষ টাকা ব্যয়ে মেসার্স আকিল এন্টারপ্রাইজের মাধ্যমে কাজটি বাস্তবায়ন হবে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এ রাস্তার অবস্থা বেহাল ছিল। রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত হয়ে এবং ভেঙে যানবাহন চলাচল বিঘ্নিত হতো। এমনকি এলাকার মানুষজন চলাফেরা করতে নানা দুর্ভোগের শিকার হতেন। এছাড়াও এলাকার পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা ছিল না। ফলে মানুষজন চরম ভোগান্তির শিকার হয়েছেন। ড্রেন কাম রাস্তার উন্নয়নকাজ বাস্তবায়ন চলমান থাকায় এলাকার মানুষজন খুশি হয়েছেন। এলাকার বাসিন্দা রেজাউল ইসলাম, ফরম মিয়া, নজরুল মিয়া, আব্দুল গণি জানান, দীর্ঘদিন ধরেই আমরা এলাকার মানুষজন খুব সমস্যার মধ্যে ছিলাম। এখন কাজটি হওয়ায় আমাদের কষ্টের দিন শেষ হবে। এজন্য সুনামগঞ্জ পৌরসভার প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স