সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

সিলেট-সুনামগঞ্জ সড়ক চার লেনে উন্নীত করা সময়ের দাবি

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৯:৪৮:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৯:৪৮:৪৭ পূর্বাহ্ন
সিলেট-সুনামগঞ্জ সড়ক চার লেনে উন্নীত করা সময়ের দাবি
সড়ক যোগাযোগ একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, জনজীবনের স্বস্তি ও নিরাপত্তার অন্যতম প্রধান নিয়ামক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, যা প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের একমাত্র ভরসা, সেই সড়কের চার লেন প্রকল্প ভেস্তে গেছে। পরিকল্পনা কমিশন ‘অনুপযোগী’ হিসেবে উল্লেখ করে প্রকল্পটি বাতিল করেছে। অথচ দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ এই সড়ককে প্রশস্ত ও নিরাপদ সড়কে রূপান্তরের দাবি জানিয়ে আসছেন। বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে, সড়কটি তার ধারণক্ষমতার চেয়ে বহুগুণ বেশি যানবাহন বহন করছে। সরু ও অনিরাপদ সড়ক প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে। প্রতিদিন প্রায়ই ঘটে যাচ্ছে প্রাণহানির ঘটনা। পরিবহন মালিক, শ্রমিক থেকে শুরু করে সাধারণ যাত্রী - সবাই একবাক্যে বলছেন, সড়ক প্রশস্ত না করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। তাহলে প্রশ্ন জাগে- যেখানে প্রয়োজন মর্মে সচেতন সমাজ, পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রী সাধারণ একমত, সেখানে প্রকল্পকে অনুপযোগী আখ্যা দেওয়ার ভিত্তি কী? পরিকল্পনা কমিশনের যুক্তি হয়তো কাগুজে পরিসংখ্যানের সঙ্গে খাপ খায়, কিন্তু বাস্তবতা ও জনচাহিদার সঙ্গে এর কোনো মিল নেই। এই সড়ক শুধু একটি জেলা নয়, পুরো হাওরাঞ্চলের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন এবং কর্মসংস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চার লেনে উন্নীত হলে সড়কপথে পণ্য পরিবহন সহজ হতো, ব্যবসা-বাণিজ্যে গতি আসতো, পর্যটন শিল্প বিকশিত হতো এবং সবচেয়ে বড় কথা, দুর্ঘটনা অনেকাংশে কমে যেত। অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের জীবনরক্ষার প্রশ্নে এই প্রকল্প বাস্তবায়ন ছিল সময়ের দাবি। আমরা দেখতে পাচ্ছি, প্রকল্প বাতিল হলেও সড়কের দু’টি স্থানে আংশিক চার লেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি অবশ্যই ইতিবাচক পদক্ষেপ, তবে সামগ্রিক সমস্যার কোনো সমাধান নয়। সড়কটিকে সম্পূর্ণ চার লেনে উন্নীত করার বিকল্প নেই। সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকারকে অবশ্যই এই প্রকল্প পুনর্বিবেচনায় নিতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে হলে ঢাকাকেন্দ্রিক উন্নয়ন থেকে বের হয়ে আঞ্চলিক মহাসড়কগুলোকে প্রাধান্য দিতে হবে। এ সড়ককে চার লেনে উন্নীত করা কেবল একটি অবকাঠামো উন্নয়ন নয়, এটি হাওরাঞ্চলের কোটি মানুষের জীবন, নিরাপত্তা ও উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা মনে করি, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার জন্য দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে, প্রতিদিনের দুর্ঘটনা, যানজট ও অর্থনৈতিক ক্ষতির দায় ভবিষ্যৎ প্রজন্মকেও বহন করতে হবে। তাই সময় এসেছে সিদ্ধান্ত গ্রহণকারীদের হাওরাঞ্চলের এই ন্যায্য দাবিকে গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ