সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

জামায়াতে ইসলামী চাঁদাবাজমুক্ত দেশ গঠনে বদ্ধপরিকর : মাওলানা আব্দুস সালাম মাদানী

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৯:৫৮:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৯:৫৮:০০ পূর্বাহ্ন
জামায়াতে ইসলামী চাঁদাবাজমুক্ত দেশ গঠনে বদ্ধপরিকর : মাওলানা আব্দুস সালাম মাদানী
দোয়ারাবাজার প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে চাঁদাবাজি, লুটতরাজ ও দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র গঠন করা হবে। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতকে নির্বাচিত করলে দেশে কোনো দখলবাজি ও লুটতরাজ থাকবে না। অবহেলিত ছাতক-দোয়ারার মানুষের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জনগণকে তাদের রাষ্ট্রীয় অধিকার পৌঁছে দেবে। বুধবার (২০ আগস্ট) দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় নরসিংপুর বাজারে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায়। কর্মক্ষেত্রে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। দেশে কোনো বেকার থাকবে না, পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। অধ্যক্ষ সালাম মাদানী আরও বলেন, স্বাধীনতার পর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যারা অত্যাচার চালিয়েছে ও তাদের স¤পত্তি দখল করেছে - জামায়াত ক্ষমতায় এলে তাদের বিচার করা হবে। সকাল ১০টায় নরসিংপুর ইউনিয়নের বৃটিশ পয়েন্ট থেকে শুরু হওয়া এ গণসংযোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, অসুস্থ সমাজসেবীদের খোঁজখবর নেওয়া, সাবেক জামায়াত পরিবারে সাক্ষাৎ, চাইরগাঁও ও পূর্বসোনাপুর খেয়াঘাটে পথসভা শেষে নরসিংপুর বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। পথসভায় তার সফরসঙ্গী ছিলেন সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ছাতক উপজেলা জামায়াত নেতা নাজমুল হোসেন, দোয়ারাবাজার উপজেলা জামায়াত নেতা খলিলুর রহমান, সিলেট মহানগর জামায়াত নেতা আলিমুর রহমান ও এখলাসুর রহমান আবিদ, নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আতাউর রহমান, সেক্রেটারি রফিকুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মনাফ, যুব ফোরামের সভাপতি আবিদ রনি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তেরাব আলীসহ ইউনিয়নের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু