সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

বালুর আগ্রাসনে ক্ষতিগ্রস্ত জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৮:৫৯:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৯:০১:৩২ পূর্বাহ্ন
বালুর আগ্রাসনে ক্ষতিগ্রস্ত জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট
শহীদনূর আহমেদ ::
পাহাড়ি ঢলের সাথে আসা বালুতে নষ্ট হচ্ছে ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট। বালুর অব্যাহত আগ্রাসনে ফসলি জমি হারিয়ে দিশেহারা তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকার দুই ইউনিয়নের অন্তত ১০ গ্রামের কয়েকশত কৃষক পরিবার। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়বে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয়রা জানান, ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ের অসংখ্য ঝর্ণা দিয়ে বৃষ্টির সাথে ধেয়ে আসে বালু। সেই বালু সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার দুই ইউনিয়নের অন্তত ১০ গ্রামের শতাধিক কৃষককের ফসলির জমি ক্ষতিগ্রস্ত করছে। বৃষ্টি নামলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এলাকার মানুষ। উপজেলায় ৭টি ইউনিয়ন রয়েছে। তন্মধ্যে এ বালুর আগ্রাসনে উত্তর বড়দল ও উত্তর শ্রীপুর ইউনিয়নের পচাশোল, রজনী লাইন, চানপুর বীরন্দ্রেনগর, চারাগাঁও, কলাগাঁও, লাকমাছড়া, বড়ছড়া এসব গ্রামের শতাধিক কৃষক প্রতিবছরই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভারতের পাহাড়ি ছড়া দিয়ে বৃষ্টির দিনে ঢলের পানির সঙ্গে নেমে আসা বালু ও পাথরে দিন দিন ঢাকা পড়ছে সীমান্তের ২০ কিলোমিটার এলাকার আশপাশ, ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট।
২০০৮ সালের জুলাই মাসে প্রথম বড় ধরনের পাহাড় ধ্বসের ঘটনা ঘটে চাঁনপুর বাজারের পশ্চিম দিক দিয়ে। তখন পরিবেশ বিপর্যয় রোধে কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেন স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার। কিন্তু এখনো এর কোনো সমাধান হয়নি। যে সমস্ত জমি বালুতে ঢাকা পড়েছে সে সমস্ত জমিতে বর্তমানে কোন কিছুই ফলানো যাচ্ছে না। এ ধারা অব্যাহত থাকলে দিনে দিনে এখানকার কৃষিজমি আরও বিপন্ন হবে।
স্থানীয়রা জানান, গত ১৬ বছরে ধরে পাহাড়ি বালুর আগ্রাসনে সীমান্তবর্তী এলাকার কমপক্ষে ৫শ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের নেতা, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সদস্য ও সীমান্তবর্তী রাজাই গ্রামের বাসিন্দা এন্ড্রু সলোমার বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের এলাকায় পাহাড়ি বালুর আগ্রাসন বেড়েছে। মেঘালয় সীমান্তবর্তী গ্রামগুলোর ফসলি জমি, রাস্তাঘাট আক্রান্ত হচ্ছে। কৃষকরা জমি চাষ করতে পারছেন না। ভারতে অপরিকল্পিতভাবে কয়লা ও চুনাপাথর উত্তোলন এবং পাহাড় কেটে সড়ক নির্মাণের ফলে পাহাড় ধস হচ্ছে। চাঁনপুর এলাকায় বালু-পাথরের আগ্রাসনে এলাকার ভূমি পরিবর্তন হয়ে গেছে। ফসলি জমি ভরাট হয়ে মাঠে হয়েছে। সড়কপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। এভাবে চলতে থাকলে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়তেই থাকবে। দুই দেশের কূটনৈতিক পদক্ষেপে এর সমাধান প্রয়োজন বলে মনে করছেন এই আদিবাসী নেতা।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক দুলাল মিয়া বলেন, সীমান্তের যেসব কৃষক বালুর আগ্রাসনে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সরকারিভাবে ক্ষতিপূরণ দিতে হবে। তাছাড়া বালুর আগ্রাসন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
​​​​​​এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আমরা তাহিরপুরের সীমান্ত এলাকার কৃষকদের সাথে কথা বলবো। তারা চাইলে জমি হতে বালু অপসারণের চেষ্টা করবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন