সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

এনএসআই সদস্য পরিচয়ে বিয়ে-প্রতারণা, তরুণ গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৯:০৫:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৯:০৫:৪৬ পূর্বাহ্ন
এনএসআই সদস্য পরিচয়ে বিয়ে-প্রতারণা, তরুণ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: নিজেকে জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয় দিয়ে বিয়ে করেছিলেন টিটন বিশ্বাস (২৫) নামের এক তরুণ। এ পরিচয়ে করতেন নানা অপকর্ম। পরে শ্বশুরবাড়ির লোকজন জানতে পারেন তার ভুয়া পরিচয়। গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। টিটন বিশ্বাস তাহিরপুর উপজেলার মধ্য তাহিরপুর গ্রামের মৃত সাধন বিশ্বাসের ছেলে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন জানান, টিটন প্রতারণা করে বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে টাকাপয়সা নিয়েছেন বলে পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও কয়েকজন স্থানীয় বাসিন্দার সূত্রে জানা গেছে, ভুয়া পরিচয় ব্যবহার করে টিটন সুনামগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে বিয়ে করেন। এ পরিচয়ে তিনি এলাকায় দাপিয়ে বেড়াতেন। এমনকি শ্বশুরবাড়ি থেকে টাকা-পয়সাও নিয়েছেন। চাকরি দেওয়ার কথা বলে কয়েকজনের সঙ্গে প্রতারণাও করেছেন। টিটনের স্ত্রীর ভাই জানান, টিটন নিজেকে এনএসআইয়ের সদস্য পরিচয় দিয়ে তাদের এলাকায় যান। ২০২৩ সালে তিনি হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর তার বোনকে বিয়ে করেন। নিজ এলাকাতেও তিনি এনএসআইয়ের সদস্য হিসেবে পরিচয় দিতেন। এ পরিচয়ের কারণে সবাই তাকে সমীহ করতেন। টিটন প্রায়ই টাকার জন্য শ্বশুরবাড়িতে চাপ দিতেন। বিভিন্ন সময়ে টাকাও নিয়েছেন। ইদানীং এই চাপ বেড়ে যায় ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে খারাপ আচরণ শুরু করেন। তাদের সন্দেহ হলে বিষয়টি লিখিতভাবে পুলিশকে জানান। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাহিরপুর থানার ওসি বলেন, গ্রেপ্তারের সময় টিটনের কাছ থেকে এনএসআইয়ের লোগোযুক্ত ভুয়া পরিচয়পত্র এবং বিদেশ যেতে ছুটিসংক্রান্ত একটি প্রজ্ঞাপন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন