সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

মহিলা পরিষদের তরুণী সমাবেশ : সাম্যের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৯:০৮:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৯:০৮:০৮ পূর্বাহ্ন
মহিলা পরিষদের তরুণী সমাবেশ : সাম্যের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘নারী মুক্তির আলোকবর্তিকা বেগম রোকেয়া’ শীর্ষক তরুণী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সমাবেশ হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক তরুণী অংশ নেন। বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি গৌরি ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী শম্পা। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক-আইনজীবী খলিল রহমান, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, আয়োজক সংগঠনের জেলা শাখার সহসাধারণ সম্পাদক কলেজশিক্ষক সবিতা বীর, সাংগঠনিক স¤পাদক পাঞ্চালী চৌধুরী, জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ স¤পাদক হীরামনি আক্তার, জেলা মহিলা পরিষদের শাখা ব্যবস্থাপক তৃণা দে, সমাবেশে অংশগ্রহণকারী তরুণী শায়েরা আক্তারা, সানজিদা আক্তার, দৃষ্টি সরকার, তিথি দে, সোম সরকার প্রমুখ। সমাবেশে সুনামগঞ্জ সরকারি কলেজের স্নাতক দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী শায়েরা আক্তার বলেন, তাঁর বাবা নেই। তারা তিনভাই, দুইবোন। তিনি একমাত্র লেখাপড়া করছেন। গ্রাম থেকে তাকে কলেজে আসতে হয়। মা তাঁকে লেখাপড়ায় উৎসাহ দেন। তবে এ জন্য নানাজন এখনো নানা কথা বলেন। সামাজিকভাবে তার মতো অনেক মেয়েরা এই সমস্যার মধ্যে আছেন। শায়েরা আক্তার তাঁদের উদ্দেশ্যে বলেন, বাধা আসবে, বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। নারীদের ঘরে বন্দী থাকার দিন শেষ। বেগম রোকেয়ার প্রেরণা নিয়ে নিজেদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য তাঁর বক্তব্যে বলেন, নারী জাগরণ ও নারীর অগ্রযাত্রায় বেগম রোকেয়া প্রেরণার নাম। বেগম রোকেয়া, সুফিয়া কামাল, হেনা দাসের দেখানো পথেই আমাদের হাঁটতে হবে। সাম্যের সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে কাজ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন