সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

ছাতকে অবৈধভাবে বালু উত্তোলন : দুই জনকে কারাদ-, ড্রেজার ও বাল্কহেড জব্দ

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৯:১১:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৯:১১:৩৬ পূর্বাহ্ন
ছাতকে অবৈধভাবে বালু উত্তোলন : দুই জনকে কারাদ-, ড্রেজার ও বাল্কহেড জব্দ
ছাতক প্রতিনিধি :: ছাতকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। শুক্রবার ভোররাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি রাবারড্যাম সংলগ্ন সোনাই নদী এবং আশপাশের ফরেস্ট এলাকায় এক বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ইসলামপুর ইউনিয়নের গাংপাড় নোয়াকুট গ্রামের হাবিবুর রহমান (৩৭) এবং বৈশাকান্দি গ্রামের ফজর আলী (২০)। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে সাত (৭) দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস, ছাতক থানার এসআই গোলাম সারওয়ার, বিট কর্মকর্তা আয়ুব আলী, নোয়াকোট বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা। অন্যদিকে, সকাল ৮টায় অভিযান চলাকালে ইসলামপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর মৌজার সিএস দাগ নং ২৫৬-এর ‘আবদালি’ নামক স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আরও তিনটি বড় বাল্কহেড ও একটি অনুমোদনহীন ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অভিযানে উপস্থিত সদস্যদের দেখে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। বন বিট কর্মকর্তা মো. আইয়ুব খান ও উপস্থিত দুই সাক্ষীর সম্মুখে এসব মালামাল জব্দ করে সরকারি জিম্মায় প্রদান করা হয়। জব্দকৃত বাল্কহেড ও ড্রেজার মেশিন পরিবেশ বিধ্বংসী ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে ব্যবহৃত হওয়ায় রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। ইউএনও তরিকুল ইসলাম জানান, পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ