সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
মামলা করে নিরাপত্তাহীনতায় ভিকটিমের পরিবার

দোয়ারাবাজারে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৯:১৩:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৯:১৩:২৭ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে বখাটের বিরুদ্ধে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভিকটিমের পরিবার। জামিনে মুক্ত হয়ে আসামি আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ডাউকেরখাড়া গ্রামের ইলিয়াছ আলীর ছেলে মোহাম্মদ আলী (২৫) সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোয়ারাবাজার থানায় মামলা (মামলা নং ১৬, তারিখ: ১৭/০৪/২০২৫) দায়ের করা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন (মোকদ্দমা নং ৯৩/২৫)। অভিযোগ রয়েছে, জামিন না পেয়ে অভিযুক্ত মোহাম্মদ আলী ও তার প্রভাবশালী স্বজনরা মামলাটি তুলে নিতে ভিকটিমের পরিবারকে প্রাণনাশ, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, চুরি এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে। এতে ভয়ে ভুক্তভোগী কিশোরী লেখাপড়া বন্ধ করে অন্যত্র আশ্রয় নিয়েছে। ভিকটিমের পরিবারের দাবি, মামলা দায়েরের পর থেকেই তারা নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছেন। পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বলেন, মামলাটি চলমান রয়েছে। আসামি পক্ষ যদি হুমকি দিয়ে থাকে, লিখিত অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন