সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে সভা

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৯:২০:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৯:২০:২২ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে সভা
তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতামূলক সভা করেছে পরিবেশবাদী সংগঠন ‘টাক্সগুয়ার হাওর উন্নয়ন ফোরাম’। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয়দের করণীয় বিষয় নিয়ে জয়পুর গ্রামে আলোচনা সভা হয়। সভায় হাউসবোট চলাচল, পর্যটকদের অবাধ বিচরণের কারণে হাওরে পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর যে বিরূপ প্রভাব পড়ছে তা নিয়ে আলোচনা, এই সমস্যা সমাধানে করণীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণে আলোচনা হয়। এছাড়া হাওরপাড়ের একঝাঁক তরুণ চলতি বছরের ২৭ জুলাই কমিটি গঠন শেষে ওইদিন হাওরের বর্জ্য অপসারণ করে ওয়াচ টাওয়ার সংলগ্ন স্থানে জনসম্মুখে আগুনে ভস্মিভূত করার বিষয়টিও সভায় অবগত করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন তাহিরপুরের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম। অপরদিকে, গত ৮ আগস্ট শুক্রবার দিনভর হাওরে আগত পর্যটকবাহী হাউসবোট মালিক, পর্যটক ও স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র বিলি করেন সংগঠনের সদস্যবৃন্দ। এই সংগঠনের সহ-সভাপতি অখিল তালুকদার বলেন, হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি আমরা স্বেচ্ছাসেবী হয়ে একটি সম্মিলিত প্রয়াস শুরু করেছি। যা হাওরের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ