সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

আজ জেলা সিপিবি’র সম্মেলন

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৯:২৭:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৯:২৭:০০ পূর্বাহ্ন
আজ জেলা সিপিবি’র সম্মেলন
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সুনামগঞ্জ জেলা কমিটির সম্মেলন আজ ২৩ আগস্ট শনিবার। সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন প্রবীণ রাজনীতিবিদ রমেন্দ্র কুমার দে মিন্টু। সম্মেলনে উপস্থিত থাকবেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার অনিরুদ্ধ দাস অঞ্জন, সম্পাদকম-লীয় সদস্য অ্যাড. হাসান তারিক চৌধুরী সোহেল, সদস্য খন্দকার লুৎফর রহমান। জেলা সিপিবি’র সভাপতি অ্যাড. এনাম আহমদ বলেন, সুনামগঞ্জ জেলা সিপিবি’র সম্মেলন আলফাত স্কয়ার সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজনের কথা থাকলেও বৃষ্টিপাতের কারণে সম্মেলনের স্থান পরিবর্তন করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হবে। অ্যাড. এনাম আহমদ আরও বলেন, এবারের জেলা সম্মেলনে আমরা ১০ দফা উত্থাপন করেছি। দাবিগুলো হলো- হাওর ও জলাভূমি ভরাট করে কোনো উন্নয়ন, অবকাঠামো নির্মাণ করা যাবে না। হাওর ভরাট করে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ না করে উঁচু ও সরকারি জমিতে অবকাঠামো নির্মাণ করা, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ককে চার লেনে উন্নীত করা, গণপরিবহনে শৃঙ্খলা এনে সড়ক দুর্ঘটনা রোধ করা, দ্রুত সুনামগঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসা সেবা চালু করা, সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালকে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করে গণমানুষের সেবা নিশ্চিত করা, পরিকল্পিতভাবে নদী, খাল-বিল খনন করা, হাওরের ফসল রক্ষাবাঁধের ক্লোজারগুলোতে রাবার ড্যাম নির্মাণ করা, হাওর এলাকায় বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেয়া, সিলেট-সুনামগঞ্জ রেল লাইন চালু করা ও বালুমহালে ইজারা পদ্ধতি বাতিল করে সনাতনি পদ্ধতিতে বালু উত্তোলনের অনুমতি দিয়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স