সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে দুদকের জিজ্ঞাসাবাদ

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৯:৩২:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৯:৩২:৪৬ পূর্বাহ্ন
সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে দুদকের জিজ্ঞাসাবাদ
সুনামকণ্ঠ ডেস্ক :: সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি এম এ মান্নানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে দুদক সিলেট কার্যালয়ে তাকে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এম এ মান্নানের বিরুদ্ধে বিভিন্নভাবে অবৈধ স¤পদ অর্জন, সুনামগঞ্জ মেডিকেল কলেজ এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প থেকে কমিশন নেওয়াসহ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফী মোহাম্মদ নাজমূস সাদাত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানা জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে দুদক সিলেট কার্যালয়ে আসেন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এসময় তার সঙ্গে আর কেউ ছিলেন না। পরে জিজ্ঞাসাবাদ শেষে দুপুর ১২টার দিকে দুদক কার্যালয় থেকে বের হয়ে যান তিনি। দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফী মোহাম্মদ নাজমূস সাদাত বলেন, তার বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে। এই অভিযোগের তদন্ত চলছে। তদন্তের জন্য তাকে দুদক সিলেট কার্যালয়ে ডাকা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি আরও বলেন, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বিভিন্নভাবে অবৈধ সম্পদ অর্জন, সুনামগঞ্জ মেডিকেল কলেজ এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প থেকে কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। তার ভাগনে, ভাতিজাসহ আরও অনেকেই জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগটির প্রাথমিক পর্যায়ের তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদে তার স্থাবর-অস্থাবর সম্পদের বিষয়েও জানতে চাওয়া হয়েছে বলে জানান দুদক কর্মকর্তা রাফী মোহাম্মদ নাজমূস সাদাত। ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় গত বছরের ১৯ সেপ্টেম্বর রাতে এমএ মান্নানকে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। কারাগারে থাকা অবস্থায় ৫ অক্টোবর সকালে তিনি অসুস্থতাবোধ করেন। পরে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে থাকাবস্থায় ৯ অক্টোবর সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবেক মন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুরের আদেশ দেন। জামিন পাওয়ায় পরদিন ১০ অক্টোবর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই মুক্তি পেয়ে বাড়ি ফিরেন তিনি। এরপর থেকে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। - জাগো নিউজ

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ