সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ঋণের চাপে বাড়ি ছাড়া, ফিরছেন লাশ হয়ে

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৮:৩৭:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৮:৩৯:৩২ পূর্বাহ্ন
ঋণের চাপে বাড়ি ছাড়া, ফিরছেন লাশ হয়ে
দোয়ারাবাজার প্রতিনিধি ::
ঋণের চাপ সহ্য করতে না পেরে পরিবার নিয়ে গাজীপুর জেলায় পাড়ি জমিয়েছিলেন দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ভুজনা গ্রামের বাসিন্দা রামু বিশ্বাস (৫৫)। অবশেষে তিনি লাশ হয়ে ফিরছেন নিজ গ্রামে। রামু বিশ্বাস ভুজনা গ্রামের মৃত রাধামণি বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার (২২ আগস্ট) সকালে প্রতিদিনের ন্যায় কাজের সন্ধানে বাসা থেকে বের হয়ে গাজীপুর চৌরাস্তায় গেলে সেখানে রাস্তা পারাপারের সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রামু বিশ্বাসের মৃত্যু হয়। কয়েক বছর ধরে নানা জনের নিকট থেকে ঋণ করে জমি চাষ করলেও ঋণ শোধ করতে না পেরে এবং সংসারের টানাপোড়েনের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যান গাজীপুর জেলার নয়নপুর এলাকায়। সেখানে সে একটা ভাড়া বাসায়, বেশ কয়েক বছর যাবত পরিবার-পরিজন নিয়ে বাস করছিলেন রামু বিশ্বাস।

শুক্রবার গাজীপুর চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় রামু বিশ্বাসের মৃত্যুর সংবাদ তার গ্রামের বাড়িতে শুনার পর স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে চারপাশ।

রামু বিশ্বাসের ছোট ভাই লেচু বিশ্বাস বলেন, আমার বড় ভাই রামু বিশ্বাস খুবই ভালো ছিলেন। হঠাৎ ঋণের চাপে সে বাড়ি ছাড়েন। শুক্রবার সকালে গাজীপুর চৌরাস্তায় তিনি গাড়ি চাপায় ঘটনাস্থলে মারা যান। লাশ পোস্টমর্টেম হওয়ার পর গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন