সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন
লামাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

নানা সমস্যায় জর্জরিত বিদ্যালয়, পাঠদান ব্যাহত

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৮:৪২:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৮:৪৩:১৪ পূর্বাহ্ন
নানা সমস্যায় জর্জরিত বিদ্যালয়, পাঠদান ব্যাহত
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার লামাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এ বছর উপজেলার অন্যতম অগ্রসর বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেলেও অবকাঠামোগত সীমাবদ্ধতায় জর্জরিত হয়ে পড়েছে প্রতিষ্ঠানটি। বিদ্যালয়ে নেই খেলাধুলার মাঠ, নেই পর্যাপ্ত একাডেমিক অবকাঠামো। ফলে শিক্ষার্থীদের পাঠদান ও সহপাঠ্য কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এবং ২০১৩ সালে জাতীয়করণ হওয়া বিদ্যালয়টিতে বর্তমানে ৫ জন শিক্ষক এবং প্রায় তিন শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু ভবনের জায়গা সংকুলান না হওয়ায় জরাজীর্ণ কক্ষে ক্লাস নিতে হচ্ছে। একাডেমিক ভবনের দ্বিতীয় তলা নির্মাণ না হওয়ায় শ্রেণিকক্ষের ঘাটতি প্রকট আকার ধারণ করেছে। সবচেয়ে বড় সমস্যা মাঠ না থাকা। শুরু থেকে আজ পর্যন্ত বিদ্যালয়ের কোনো খেলার মাঠ নেই। ফলে দৈনিক সমাবেশ, শরীরচর্চা ও খেলাধুলার ক্লাস বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা জানায়, তাদের জীবনে কখনো শরীরচর্চার ক্লাস হয়নি, খেলাধুলার জন্য মাঠও নেই। বিদ্যালয়ে আসার পথও ঝুঁকিপূর্ণ। সরু রাস্তাগুলো দুই পাশে পুকুরঘেরা হওয়ায় বর্ষাকালে পানিতে ডুবে যায়। এ কারণে অতীতে কয়েকজন শিক্ষার্থী পানিতে পড়ে প্রাণ হারিয়েছে। এখনো শিক্ষার্থীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসতে হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছে, তাদের খেলাধুলার জন্য মাঠ নেই। শরীর চর্চার ক্লাস কোনোদিনই হয়নি। সরু রাস্তাগুলো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে আসতে হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, আমার গ্রাম, আমার বিদ্যালয়। কিন্তু সমস্যা যেন শেষ হচ্ছে না। মাঠ না থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না, শরীরচর্চার ব্যবস্থা নেই। বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু মাঠ ভরাট কিংবা ভবনের সংস্কারের কোনো কাজ হয়নি।
স্থানীয় অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলায় অন্য সব বিদ্যালয়ে মাঠ থাকলেও কেবল লামাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ই ব্যতিক্রম। অবকাঠামো সংকট ও রাস্তাঘাটের দুরবস্থার কারণে প্রতিবছর অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা জানান, লামাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ নেই - এ বিষয়টি আমরা জানি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং বিদ্যালয়টি আমাদের পর্যবেক্ষণে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক