সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক
জেলা সিপিবি’র সম্মেলন

স্বৈরাচারের বিদায় হলেও ফ্যাসিবাদী ব্যবস্থা রয়ে গেছে

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৯:১৬:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৯:১৬:২৩ পূর্বাহ্ন
স্বৈরাচারের বিদায় হলেও ফ্যাসিবাদী ব্যবস্থা রয়ে গেছে
স্টাফ রিপোর্টার :: চব্বিশের গণঅভ্যুত্থানে মানুষ যে আকাক্সক্ষা নিয়ে জীবন দিয়েছে, তা পূরণ হয় নি। স্বৈরাচারী শাসকের বিদায় হয়েছে। শেখ হাসিনা পালিয়েছেন। কিন্তু দেশে এখনো ফ্যাসিবাদী ব্যবস্থা রয়ে গেছে। এই ব্যবস্থার উৎখাত না হলে মানুষের মুক্তি আসবে না। লুটেরাতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে। সুনামগঞ্জে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ১৩তম জেলা সম্মেলনের উদ্বোধনী সমাবেশে বক্তারা এসব কথা বলেছেন। শনিবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অনিরুদ্ধ দাস অঞ্জন। জেলা সিপিবি’র সভাপতি এনাম আহমদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলার প্রবীণ কমিউনিস্ট নেতা রমেন্দ্র কুমার দে মিন্টু। অনিরুদ্ধ দাস তাঁর বক্তব্যে বলেন, মানুষ যে স্বপ্ন নিয়ে স্বৈরাচারকে বিদায় করেছে, জীবন দিয়েছে, মানুষের সেই প্রত্যাশা পূরণ হয়নি। গণঅভ্যুত্থানের পর যে সরকার দায়িত্ব নিয়েছে, তারা মানুষের আকাক্সক্ষা পূরণ করতে পারছে না। এই সরকার নানাভাবে মানুষের বিপক্ষে যায় এমন কিছু উদ্যোগ নিচ্ছে। এখন দেশে মব সৃষ্টি করে মানুষের ওপর নির্যাতন চালানো হচ্ছে। হত্যা করা হচ্ছে। শিক্ষক, নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে। মানুষ আতঙ্কে আছে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। এসবের বিরুদ্ধে তীব্র লড়াই গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, সাম্যের সমাজ প্রতিষ্ঠার জন্য কমিউনিস্ট পার্টি যুগ যুগ ধরে যে লড়াই করছে, সেই লড়াই ছাড়া কোনো মুক্তি নেই। শোষকেরা একজোট হয়েছে। সব শোষণ-বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহজালাল সুমনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- জেলা সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সংগঠনের নেতা অ্যাড. আনোয়ার হোসেন সুমন, আবু তাহের প্রমুখ। উদ্বোধনী সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে শহরে মিছিল করেন সংগঠনের সদস্যরা। এরপর শহরের কালীবাড়ি এলাকার প্রেসক্লাব মিলনায়তনে সম্মেলনের কাউন্সিল অধিবেশন হয়। কাউন্সিল অধিবেশনে দলীয় নেতা আব্দুল আউয়ালকে সভাপতি ও শাহজালাল সুমনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা