সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সুনামগঞ্জে পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্ক গঠন

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৯:১৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৯:১৭:৫৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জে পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্ক গঠন
স্টাফ রিপোর্টার :: একটি উদার, অসাম্প্রদায়িক, সহনশীল, মুক্ত ও মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, সহাবস্থান নিশ্চিতকরণ এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণে সম্মিলিত প্রচেষ্টাকে উৎসাহিত করতে সুনামগঞ্জে গঠিত হয়েছে পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্ক জেলা কমিটি। শনিবার সকালে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ পিএফজির পিস অ্যাম্বাসেডর নূরুল হক আফিন্দী এবং সঞ্চালনায় ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-এর এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর কুদরত পাশা। স্বাগত বক্তব্যে এমআইপিএস প্রকল্পের সিলেট এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা বলেন, “পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্ক হচ্ছে উপজেলাভিত্তিক সক্রিয় বৈধ রাজনৈতিক ও নাগরিক সংগঠনসমূহের প্রতিনিধিত্বশীল একটি বহুদলীয় ও বহু পক্ষীয় প্লাটফর্ম। এটি শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সকলের সম্মিলিত প্রচেষ্টার একটি সূদৃঢ় কাঠামো।” সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পিএফজির পিস অ্যাম্বাসেডর ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, বিশ্বম্ভরপুর পিএফজির পিস অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস ছাত্তার, শান্তিগঞ্জ পিএফজির পিস অ্যাম্বাসেডর সিরাজ মিয়া, সুনামগঞ্জ সদর পিএফজির নারী অ্যাম্বাসেডর ও কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের জেলা সভাপতি শাহীনা চৌধুরী রুবি, দিরাই পিএফজির পিস অ্যাম্বাসেডর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া প্রমুখ। পিএফজির রিপোর্ট পেশ করেন, জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান তালুকদার, জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমাপ্রাপ্ত) আব্দুল মালেক, দিরাই পিএফজির সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার, শান্তিগঞ্জ পিএফজির পিস অ্যাম্বাসেডর জিয়াউর রহমান জিয়া, বিশ্বম্ভরপুর পিএফজির বো-অর্ডিনেটর ফুল মালা, সুনামগঞ্জ সদর পিএফজির কো-অর্ডিনেটর ফজলুল করিম সাইদ, পিএফজির পিস অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম পলাশ, দিরাই উপজেলা জামায়াতের আমীর আব্দুল কুদ্দুছ প্রমুখ। সভা শেষে সর্বসম্মতিক্রমে পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্ক সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। নূরুল হক আফিন্দীকে কমিটির কো-অর্ডিনেটর, আব্দুস ছাত্তার ও শাহীনা চৌধুরী রুবিকে যুগ্ম কো-অর্ডিনেটর হিসেবে নির্বাচিত করা হয়। বাকি পাঁচটি উপজেলার পিএফজির ২৩ জনকে সদস্য করে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর এক বছরের পরিকল্পনা গ্রহণ করা হয়, যার মাধ্যমে স্থানীয় শান্তি ও সহাবস্থানের পরিবেশ জোরদার করা এবং সামাজিক সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ