সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

সুরমা নদী থেকে লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৪ ০৯:০৯:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৪ ০৯:০৯:২৮ পূর্বাহ্ন
সুরমা নদী থেকে লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার :: ছাতকের সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ছাতক নৌ-পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানাগেছে, ছাতক পৌর এলাকার আকিজ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংলগ্ন (বাজনা মহল) সুরমা নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন ও এসআই মো. বাদল ফকিরসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করেন। ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আনোয়ার হোসেন জানান, অজ্ঞাতনামা ওই ব্যক্তির ৩০/৩৫ বছর হতে পারে। লাশের গায়ে কোথাও কোন আঘাতের চিহ্ন লক্ষ করা যায়নি। ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু