সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

শুভ জন্মদিন কবি ইকবাল কাগজী

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০১:২৯:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০১:২৯:১৮ পূর্বাহ্ন
শুভ জন্মদিন কবি ইকবাল কাগজী
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব কবি ইকবাল কাগজীর আজ ৭০তম জন্মদিন মঙ্গলবার। কবির ৭০ বছরে পদাপর্ণকে স্বাগত জানাতে ‘বিস্যুদবারের বৈঠক’ পাঠচক্র আজ সন্ধ্যা ৭টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এক শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করেছে। ওই অনুষ্ঠানে সাহিত্যানুরাগী ও কবি-অনুরক্তদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, কবি ইকবাল কাগজী ১৯৫৬ সনের ২৬ আগস্ট বিশ্বম্ভরপুর উপজেলার শাহপুরে জন্মগ্রহণ করেন। কয়েক দশক যাবৎ তিনি সুনামগঞ্জের কবিতাঙ্গনকে নানাভাবে সমৃদ্ধ করছেন। আঙ্গিক, প্রকরণ, উপমা-উৎপ্রেক্ষা, বিষয়বস্তু, চিত্রকল্প ও ছান্দিক বিশুদ্ধতায় তাঁর কবিতাগুলোকে বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ বলে মনে করা হয়। এ যাবৎ কবির চারটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেগুলো হলো, নষ্ট কুসুমের কষ্ট, পৌরবিপণিতে যাই, কাগজির কারচুবি ও গদ্যগ্রন্থ বাঙালি মুসলমানের নামায়ন। কবিতার বাইরে অন্তত এক দশক ধরে গদ্যসাহিত্যে কবির সাবলীল বিচরণ লক্ষণীয়। স্থানীয় পত্র-পত্রিকায় তাঁর লিখা প্রবন্ধ-নিবন্ধ ইতোমধ্যে বোদ্ধা পাঠকমহলে জনপ্রিয়তা পেয়েছে। সমাজের নানা অসঙ্গতি ও মানবমুক্তির রাজনৈতিক অভিলক্ষ্য কবির লেখালেখির অন্যতম বৈশিষ্ট্য।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ