সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

কুরবাননগর ইউনিয়নে সেলাই মেশিন বিতরণ

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৯:০৭:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৯:৫৩:০৩ পূর্বাহ্ন
কুরবাননগর ইউনিয়নে সেলাই মেশিন বিতরণ
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দ থেকে গরিব, দুস্থ ও হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৯নং ওয়ার্ডের ১৩ জন নারীকে এসব সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শুকুর আলী, পিএইচডি’র জেলা ম্যানেজার রেজাউল করিম ভূঁইয়া, ইউনিয়ন পরিষদের ৪নং ইউপি সদস্য মো. আমির হোসেন, ৫নং ইউপি সদস্য জহুর মিয়া, ৬নং ইউপি সদস্য আব্দুল মান্নান, ৮নং ইউপি সদস্য রফিক মিয়া প্রমুখ। সেলাই মেশিন বিতরণ শেষে ইউএনও সুলতানা জেরিন কুরবাননগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কয়েকটি বৃক্ষরোপণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স