সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সূর্য্যরেগাঁওকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১০:০৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১০:০৩:৩১ পূর্বাহ্ন
সূর্য্যরেগাঁওকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা
স্টাফ রিপোর্টার :: পরিবেশ সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে তাহিরপুর উপজেলার ‘সূর্য্যরেগাঁও’ গ্রাম। এই গ্রামটিকে আনুষ্ঠানিকভাবে পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। গ্রামটির এই অর্জনের পেছনে রয়েছে ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপির সুপরিকল্পিত বাস্তবায়ন এবং গ্রামবাসীদের সক্রিয় অংশগ্রহণ। সোমবার (২৫ আগস্ট) সকালে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ‘সূর্য্যরেগাঁও’ গ্রামকে পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম হিসেবে ঘোষণা করেন তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী। তিনি বলেন, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় সূর্যেরগাঁও গ্রামের প্রতিটি মানুষ নিজ নিজ উদ্যোগে তাদের বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হয়েছে। এই সাফল্য অন্যান্য গ্রামের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি-র পরিকল্পনা ও বাস্তবায়নে গ্রামের প্রতিটি পরিবারকে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা প্রদান করা হয়। এর ফলস্বরূপ, গ্রামটি এখন সবুজে ভরা, আবর্জনামুক্ত এবং রোগমুক্ত পরিবেশে পরিণত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন ফ্যাসিলিটেটর শওকত হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আল আমিন, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাছরুম, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি-র প্রোগ্রাম অফিসার মহসিন খান, সুমাইয়া হাবিব প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী