সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

৭৮ বোতল মদসহ আটক ১

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১০:১১:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১০:১১:১৪ পূর্বাহ্ন
৭৮ বোতল মদসহ আটক ১
ছাতক প্রতিনিধি :: ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৮ বোতল বিদেশি মদসহ কেনু মিয়া ওরফে বকুল (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ২৪ আগস্ট রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই মো. আখতারুজ্জামান, এসআই সৈয়দ গোলাম সারোয়ার, এসআই মোঃ মঞ্জুরুল ইসলাম, এএসআই মাসুদ মিয়া, এএসআই আরিফুজ্জামান ও এএসআই মহিউদ্দিনের একটি দল উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সিংগুয়া বটেরখাল নদীর পূর্বপাড়ে মেসার্স ইকবাল স-মিলের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় দিঘলী রামপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে কেনু মিয়াকে আটক করা হয়। অভিযানকালে তার কাছ থেকে ম্যাক ডোয়েল লাক্সারি ব্র্যান্ডের ২৮ বোতল এবং অফিসার চয়েস ব্র্যান্ডের ৫০ বোতলসহ মোট ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫৩ হাজার টাকা। এ ঘটনায় এসআই আখতারুজ্জামান বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় মামলা (নং-২২, তাং-২৪/০৮/২০২৫) দায়ের করেছেন। গ্রেফতার ও মামলার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ছাতক থানা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদক, চোরাচালান ও জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স