সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

হাইড্রোলিক হর্ন বাজছেই মোটরসাইকেলের হাইড্রোলিক হর্ন যেন আতঙ্ক, অতিষ্ঠ মানুষ

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ০৮:২৬:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ০৮:২৬:০৪ পূর্বাহ্ন
হাইড্রোলিক হর্ন বাজছেই মোটরসাইকেলের হাইড্রোলিক হর্ন যেন আতঙ্ক, অতিষ্ঠ মানুষ
শহীদনূর আহমেদ :: উচ্চ আদালতের নির্দেশনার পরও যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধ হয়নি। এখনো উচ্চ শব্দের হর্ন বাজিয়ে ছুটছে যানবাহন। হর্ন বাজানোর ক্ষেত্রেও মানা হচ্ছে না এলাকাভিত্তিক নির্দেশিকা। এছাড়া হাইকোর্টের রায়ে হাইড্রোলিক হর্ন আমদানি ও বিক্রি বন্ধের নির্দেশ থাকলেও তা বন্ধ হয়নি। সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় গাড়ির যন্ত্রাংশ বিক্রির দোকানগুলোতে হরদম এ ধরনের নিষিদ্ধ হর্ন বিক্রি হচ্ছে। যানবাহনের হাইড্রোলিক হর্নের শব্দে একদিকে যেমন মানুষজন অতিষ্ঠ, তেমনি এসব যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকেও হিমশিম খেতে হচ্ছে। এদিকে, সুনামগঞ্জে বেপরোয়া হয়ে ওঠেছে উঠতি বয়সের মোটরসাইকেল চালকরা। দ্রুত গতিতে মোটর সাইকেল চালনার পাশাপাশি হাইড্রোলিক হর্ন বাজিয়ে শব্দদূষণ করছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠান বা হাসপাতাল এলাকায় কোনো বাছ-বিচার করছেন না। অযথা নিজেদের ইচ্ছেমতো বাজাচ্ছেন হর্ন। এতে অতিষ্ঠ মানুষজন। সচেতন নাগরিকরা এসব বেপরোয়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি। জানাযায়, হাইড্রোলিক হর্ন হচ্ছে উচ্চ মাত্রার শব্দ সৃষ্টিকারী বিশেষ হর্ন। আমেরিকান স্পিচ অ্যান্ড হেয়ারিং অ্যাসোসিয়েশন (আশা) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, মানুষের জন্য শ্রবণযোগ্য শব্দের সহনীয় মাত্রা সর্বোচ্চ ৪০ ডেসিবেল। কিন্তু হাইড্রোলিক হর্ন শব্দ ছড়ায় ১২০ ডেসিবেল পর্যন্ত। এর স্থিতি ৯ সেকেন্ডের বেশি হলে ক্ষতিকর হয়ে ওঠে। উচ্চমাত্রার শব্দে শ্রবণশক্তি হ্রাস, বধিরতা, হৃদরোগ, মেজাজ খিটখিটে হওয়া, বিরক্তি সৃষ্টি ও শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘœ ঘটতে পারে। সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অযথাই হাইড্রোলিক হর্ন ব্যবহার অসহনীয় শব্দ সৃষ্টি করছে বেপরোয়া মোটরসাইকেল চালকরা। চালকদের বেশিরভাগরে বয়স ১৫-২৫ বছরের মধ্যে। শহরের উচ্চবিত্ত শ্রেণির ও স্কুলে কলেজ পড়–য়া উঠতি বয়সী এসব বাইকারদের মোটরবাইকের গতিও বেপরোয়া। হাইড্রোলিক হর্নের ব্যবহার বিধি সম্পর্কে তারা তেমন কিছু জানেনা। অনেকেই শখের বসে সাধারণ হর্ন বাদ দিয়ে হাইড্রোলিক হর্ন ব্যবহার করছেন। এদিকে হাড্রোলিক হর্নে অতিষ্ঠ বিভিন্ন পাড়া-মহল্লার বাসিন্দা ও পথচারীরা। সুনামগঞ্জ শহরের বড়পাড়ার বাসিন্দা আব্দুল বাছির বলেন, গতকাল হাসপাতাল পয়েন্ট ওষুধ কিনতে ফার্মেসিতে যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে উচ্চ শব্দে তিনটি মোটরসাইকেল আরোহীসহ দ্রুত গতিতে কলেজের দিকে গেল। আমার মতো আরও অনেক পথচারী আতকে উঠছেন এমন বেপরোয়া শব্দে। জাহির আলী নামের হাছননগর এলাকার আরেক বাসিন্দা বলেন, উচ্চ শব্দে মোটরসাইকেল চালকের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কম বয়সী এমন চালকরা স্কুল, হাসপাতাল মানে না। তাদের কাছে পথচারীকে মানুষ মনে হয়না। অবৈধ এই হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন। হাইড্রোলিক হর্নের ব্যবহার সম্পর্কে একাধিক চালকের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা যে মোটরসাইকেল চালাই এটির সাথে সাধারণ হর্ন বেমানান। তাই এই হর্ন ব্যবহার করি। হাইড্রোলিক হর্নে মোটরসাইলে চালাতে ভাব আসে। হর্ন চালালে ট্রাফিক পুলিশ বাধা দেয়নি এমন প্রশ্নের উত্তরে ওই যুবকরা বলেন, এখন পর্যন্ত কেউ বাধা দেয়নি। এ ব্যাপারে সুনামগঞ্জ ট্রাফিক বিভাগের উপ-পরিদর্শক মহিবুর রহমান বলেন, হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিষয়টি নিয়ে আমরাও বিপাকে আছি। বর্তমান পরিস্থিতিতে গত এক মাস ধরে কোনো মামলা বা অভিযান হচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ