সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আর নেই

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০১:২৩:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০১:২৩:০১ পূর্বাহ্ন
ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আর নেই
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের টানা ৩ বারের চেয়ারম্যান ও জেলা কৃষক দলের সদস্য সচিব আলহাজ্ব আব্দুল ওয়াদুদ আর বেঁচে নেই। মঙ্গলবার সন্ধ্যা ৬:৫০ মিনিটের সময় সিলেট রাকিব রাবেয়া হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ভাতিজা মোশরাফ আলম মুসা জানান, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে ভুগছিলেন। তিনি দুইবার ভারতে গিয়ে সার্জারি করেন। অসুস্থ অবস্থা নিজ গ্রামের বাড়ি জানিগাঁওয়ে অবস্থান করছিলেন তিনি। সোমবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট রাগিব রাবেয়া হসপিটালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাতেই লাইফ সাপোর্টে তাকে রাখা হয়। মঙ্গলবার সন্ধ্যায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বুধবার দুপুর ২টায় নিজ গ্রামের বাড়ি জানিগাঁওয়ে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন