সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

দুটি পৌর প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব নিলো জেলা প্রশাসন

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০১:২৪:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০১:২৪:২০ পূর্বাহ্ন
দুটি পৌর প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব নিলো জেলা প্রশাসন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌরসভার তত্ত্বাবধানে পরচালিত ৫টি পৌর প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দুটি বিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন। প্রতিষ্ঠান দুটি হলো বড়পাড়া আব্দুর রহমান পৌর প্রাথমিক বিদ্যালয় ও বীর মুক্তিযোদ্ধা মনোয়ার বখত নেক আপিননগর পৌর প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও জলিলপুর একরাম উদ্দিন খাঁ ও আব্দুল আজিজ খাঁ পৌর প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর পৌর প্রাথমিক বিদ্যালয় ও হাজী আবিদ উল্লাহ পৌর প্রাথমিক বিদ্যালয়কে নতুন আঙ্গিকে পৌর প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালনা করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। জেলা প্রশাসক জানান, পৌর এলাকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে পৌর প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। সরাসরি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দুটি প্রতিষ্ঠান পরিচালিত হবে। ইতোমধ্যে দুই প্রতিষ্ঠানের অবকাঠামোগত কাজ উন্নয়ন করা হয়েছে। শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি নির্দিষ্ট করা হয়েছে। ভবিষ্যতে এই দুই প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারিত করে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করতে উদ্যোগ নেয়া হবে। এক্ষেত্রে পৌরবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। এ ব্যাপারে পৌর প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পৌরসভার স্কুলগুলোর উন্নয়ন কাজ করা হচ্ছে। জেলা প্রশাসন দুইটি প্রতিষ্ঠানের দায়িত্ব নেয়ায় পৌরসভার উপর চাপ কমবে। বাকি তিন প্রতিষ্ঠানকে সুচারুভাবে পরিচালনা করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আশা করছি শহরবাসী ভালো কিছু দেখতে পারবেন। উল্লেখ্য সুনামগঞ্জ পৌরসভা উদ্যোগে পরিচালিত পাঁচটি প্রতিষ্ঠান একাধিকবার মিডিয়ার শিরোনামে এসেছে। পৌর প্রশাসনের স্বল্প অনুদানে কোনোভাবে এগুলোর পাঠদান কার্যক্রম সচল রাখা হয়েছিল। শিক্ষক-কর্মচারীদের অনিয়মিত ন্যূনতম বেতন, অবকাঠামোর সংকটে ব্যাহত হয়ে আসছিল শিক্ষা কার্যক্রম। প্রশাসনের এমন উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সচেতন নাগরিকরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ