সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

প্রাথমিকে শিক্ষক সংকট নিরসনে দ্রুত উদ্যোগ প্রয়োজন

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০১:৩০:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০১:৩০:৩৯ পূর্বাহ্ন
প্রাথমিকে শিক্ষক সংকট নিরসনে দ্রুত উদ্যোগ প্রয়োজন
শিক্ষা জাতির মেরুদন্ড এ কথা আমরা সবাই জানি। কিন্তু সেই মেরুদ-কে শক্তিশালী করার প্রথম ধাপ, অর্থাৎ প্রাথমিক শিক্ষা আজ সুনামগঞ্জে ভয়াবহ সংকটে। জেলার ১৪৭৫টি বিদ্যালয়ে এক হাজার শিক্ষক পদ শূন্য! ৩০০-এর বেশি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, অনেক স্কুলে একজন শিক্ষকই সব শ্রেণির পাঠদান করছেন। প্রশ্ন জাগে- এ অবস্থায় শিশুদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? অপর্যাপ্ত শিক্ষক, অবকাঠামোগত দুর্বলতা ও দুর্গম ভৌগোলিক বাস্তবতায় প্রাথমিক শিক্ষা কার্যত ধ্বংসের পথে। হাওরাঞ্চলের স্কুলে যেখানে নৌকায় ভেসে শিশুদের যেতে হয়, সেখানে শিক্ষকের অভাবে কার্যক্রমই ভেঙে পড়ছে। শিশুরা বিদ্যালয়ে গেলেও সঠিক পাঠ পাচ্ছে না। প্রাথমিক শিক্ষার এই বিপর্যয় কেবল শিশুদের নয়, সুনামগঞ্জের সামাজিক ও অর্থনৈতিক ভবিষ্যৎকেও অন্ধকারে ঠেলে দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, এতদিন কেন শিক্ষক নিয়োগ হয়নি? কেন শিক্ষকদের স্থায়িত্ব ও প্রণোদনার ব্যবস্থা করা হয়নি? সুনামগঞ্জের মতো দুর্গম জেলায় শিক্ষক নিয়োগ মানেই কেবল কিছু পদ পূরণ নয়; এটি একটি বিশেষ সামাজিক দায়িত্ব। অথচ বছরের পর বছর কাগজে-কলমে পরিকল্পনা থাকলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। শিক্ষক সংকট মোকাবিলায় এখন আর অজুহাত চলে না। দ্রুত নিয়োগ কার্যক্রম স¤পন্ন করতে হবে, সঙ্গে দিতে হবে হাওরাঞ্চলে কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ ভাতা ও প্রণোদনা। অবকাঠামো উন্নয়ন, নৌযান সহায়তা, আবাসন সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের মনে রাখতে হবে, শিক্ষক ছাড়া স্কুল মানেই ভবিষ্যৎহীন প্রজন্ম। সেই ভবিষ্যৎকে রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন