সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

আদর্শ সমাজ গঠনে ইমাম ও মউশিক শিক্ষকদের ভূমিকা শীর্ষক সভা

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৯:১১:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৯:১১:৫৮ পূর্বাহ্ন
আদর্শ সমাজ গঠনে ইমাম ও মউশিক শিক্ষকদের ভূমিকা শীর্ষক সভা
স্টাফ রিপোর্টার :: আদর্শ সমাজ গঠনে ইমাম ও মউশিক শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সুনামগঞ্জ জেলার নতুন কমিটি গঠন করা হয়েছে। জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের আয়োজনে মঙ্গলবার দুপুরে শহরের জেলা ইসলামিক ফাউন্ডেশনের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাও. নূর হোসেন আজিজ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন। সিলেট বিভাগীয় কমিটি মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার কে.এম মিনহাজ উদ্দিন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিটি মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, সাংগঠনিক স¤পাদক মাওলানা কে. এম নজমুল হক নছিব, কোষাধ্যক্ষ মাওলানা ইদ্রিস আহমদ জাকারিয়া, সিলেট জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি হাফিজ মাওলানা নওফল আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, মাওলানা মফিজুর রহমান, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা ফজলুল করিম, মাওলানা শাহ নুর আলম, মাওলানা লিয়াকত আলী। সভা উপস্থাপনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মাজিদুল ইসলাম। আলোচনা সভা শেষে সুনামগঞ্জ জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের নতুন কমিটি করা হয়। কমিটিতে সভাপতি মাওলানা নূর হোসেন আজিজ, সাধারণ স¤পাদক মাওলানা মাজিদুল ইসলাম ও মাওলানা ফজলুল করিমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকায় নতুন কমিটি গঠনের পর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী