সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

বিজিবি’র অভিযানে ভারতীয় গরুর চালান আটক

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৯:১৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৯:১৪:৩৪ পূর্বাহ্ন
বিজিবি’র অভিযানে ভারতীয় গরুর চালান আটক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনী সীমান্ত এলাকা থেকে ১২টি ভারতীয় গরুর চালান আটক করেছে। মঙ্গলবার ভোররাতে বাঁশতলা বিওপির সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে চোরাকারবারি কর্তৃক ভারত থেকে নিয়ে আসা গরুগুলো মালিকবিহীন অবস্থায় আটক করে। ২৮ বিজিবি জানায়, ভারত থেকে এই গরুগুলো অবৈধভাবে বাংলাদেশে নিয়ে এসেছে চোরাকারবারিরা। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ২০ হাজার টাকা। বর্তমানে গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক লে. ক. জাকারিয়া কাদির বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে। উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চলমান থাকবে। গরুর চালান প্রচলিত আইন মেনে শুল্ক কার্যালয়ে জমাদানের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ