সুনামগঞ্জ , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে বিপদ, উন্নয়নের নামে আত্মঘাতী পথচলা অপরিকল্পিত বাঁধ ও উন্নয়ন এখন হাওরের গলার কাঁটা ক্ষেতে-খলায় নষ্ট হচ্ছে ধান যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক
খাসিয়ামারা বালুমহাল

ইজারাদারের ড্রেজার ব্যবহার ও রাবারড্যামে বাল্কহেড চলাচল বন্ধের সিদ্ধান্ত

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৯:১৭:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৯:১৭:২১ পূর্বাহ্ন
ইজারাদারের ড্রেজার ব্যবহার ও রাবারড্যামে বাল্কহেড চলাচল বন্ধের সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা বালুমহাল নিয়ে চলমান বিরোধ অবশেষে জেলা প্রশাসকের হস্তক্ষেপে সমাধানের পথে এগিয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের উপস্থিতিতে ইজারাদার ও স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় উভয় পক্ষের বক্তব্য শোনার পর সর্বসম্মত সিদ্ধান্তে গৃহীত হয় যে, ইজারাদার খাসিয়ামারা বালুমহালে অবৈধভাবে কোনো ড্রেজার স্থাপন করে বালু উত্তোলন করবেন না এবং রাবারড্যামের অভ্যন্তরে বাল্কহেড ব্যবহার করে বালু পরিবহন করা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খাসিয়ামারা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। ইজারাদারের পক্ষ থেকে ড্রেজার ব্যবহার করে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ও কৃষিজমির ক্ষতির আশঙ্কা তৈরি হয়। অপরদিকে, বাল্কহেডের কারণে রাবারড্যামের ভেতরের ফসলি জমি ও বাঁধের স্থায়িত্ব হুমকির মুখে পড়ে। এসব কারণে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গৃহীত সিদ্ধান্ত ভঙ্গ হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে। আলোচনায় উপস্থিত ইজারাদারও প্রশাসনের প্রতি আস্থা রেখে সর্বসম্মত সিদ্ধান্ত মেনে চলার প্রতিশ্রুতি দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স