সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ

আসামি ধরতে গিয়ে চোরাকারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৯:৩০:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৯:৩৫:২৭ পূর্বাহ্ন
আসামি ধরতে গিয়ে চোরাকারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত
স্টাফ রিপোর্টার ::
আসামি ধরতে গিয়ে চোরাকারবারিদের হামলার শিকার হয়েছে পুলিশ। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ছাতক উপজেলার ছাতক পৌর শহরের টেংগারগাঁও এলাকায় গত সোমবার রাতে ঘটনাটি ঘটেছে। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ছাতকের সুরমা সেতু এলাকায় গত ১৮ জুলাই ভারত থেকে অবৈধভাবে আনা ১৯ লাখ টাকার পণ্য জব্দ করেন সেনাবাহিনীর সদস্যরা। পরে এ ঘটনায় ছাতক পৌর শহরের টেংগারগাঁও এলাকার বাসিন্দা শাহীন আহমদসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা হয়। পুলিশ সোমবার রাতে ওই মামলার আসামিদের ধরতে টেংগারগাঁও এলাকায় যায়। সেখানে যাওয়ার পর আসামি শাহীন আহমদ ও তার সহযোগীরা পুলিশকে ঘিরে ধরেন। একপর্যায়ে আসামিদের ধরতে চাইলে তারা পুলিশের ওপর হামলা চালান। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) সাহাব উদ্দিন ও কনস্টেবল মোস্তাক আহমদ আহত হন। খবর পেয়ে থানা থেকে পুলিশ গিয়ে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে। পরে সাহাব উদ্দিনকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মোস্তাক আহমদকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন টেংগারগাঁও এলাকার জয়নাল মিয়া (৩২), আক্তার মিয়া (২৭), মিলন মিয়া (২৫), মো. সাইমন মিয়া (২২), আলেয়া বেগম (৫০) ও বেদেনা বেগম (৫০)। এ ঘটনায় ছাতক থানার উপপরিদর্শক (এসআই) রুমেন মিয়া বাদী হয়ে মঙ্গলবার ১২ জনের নাম উল্লেখ ও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন। সোমবার রাতে আটক ব্যক্তিদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, চোরাকারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। থানায় মামলা হয়েছে। পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু