সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

হাওরের ফসল রক্ষায় প্রায় চূড়ান্ত ২,২৪৮ কোটি টাকার প্রকল্প

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:০১:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:০৯:৫৬ পূর্বাহ্ন
হাওরের ফসল রক্ষায় প্রায় চূড়ান্ত ২,২৪৮ কোটি টাকার প্রকল্প
স্টাফ রিপোর্টার::
সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ দেশের পাঁচ জেলার ১১ টি হাওরের বাঁধ সুরক্ষায় ২ হাজার ২৪৮ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-র সঙ্গে আলোচনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে পানি সম্পদ মন্ত্রণালয়। ‘হাওর এরিয়া রেজিলিয়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (হার্ড) প্রজেক্ট ফেজ-২’ নামের এই প্রকল্প এই তিন জেলা ছাড়াও কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলায় বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এ প্রকল্পের আওতায় ৪৫০ কিলোমিটার সাবমারসিবল বাঁধ নির্মাণ ও স্লোপ প্রটেকশন নির্মাণের করার পাশাপাশি ৭৭ কিলোমিটার খাল ও নদী পুনঃখনন, ৫৮টি সেচ ইনলেট, ৫৮টি ফ্লাড ফিউজ এবং ২২টি ড্রেনেজ রেগুলেটর বা বক্স আউটলেট স্থাপন করা হবে। এছাড়া বিদ্যমান ছয়টি স্লুইচ গেট সংস্কার, নয়টি ধান মাড়াই ও শুকানোর মেঝে নির্মাণ এবং পানি ব্যবস্থাপনা কমিটির জন্য আটটি অফিস স্থাপন করা হবে।
বুধবার ঢাকায় পানি সম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জাইকার দক্ষিণ এশিয়া ডিভিশনের সিনিয়র ডেপুটি ডিরেক্টর তেরুয়াকি ফুজি’র নেতৃত্বাধীন এক প্রতিনিধি দলের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বৈঠকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হাওর অঞ্চলের কৃষকদের ফসল রক্ষায় এই প্রকল্প বাস্তবায়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে।
তিনি বলেন, আমরা আশা করি আমাদের উন্নয়ন সহযোগী জাইকার আর্থিক সহায়তায় প্রাথমিকভাবে ১১টি হাওরে ডুবন্ত বাঁধ নির্মাণ হলে কৃষিক্ষতি উল্লেখযোগ্যভাবে কমবে। প্রকল্পটি হাওর এলাকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রকল্পের মাধ্যমে প্রারম্ভিক আবহাওয়া সতর্কীকরণ ব্যবস্থা চালু করা হবে, স্বাস্থ্য ও পুষ্টি উদ্যোগ গ্রহণ করা হবে এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের জন্য স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে।
২ হাজার ২৪৮ কোটি ১২ লাখ টাকার এই প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ৫৮৪ কোটি ১২ লাখ টাকা (২৬ শতাংশ) এবং জাইকার প্রকল্প সহায়তা থাকবে ১ হাজার ৬৬৪ কোটি টাকা (৭৪ শতাংশ)। ২০২৬ সালের মার্চে প্রকল্পটি একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে। অনুমোদন পেলে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত প্রকল্প বাস্তবায়িত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন