সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

বালু লুট বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:১৮:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:১৮:০৮ পূর্বাহ্ন
বালু লুট বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন
স্টাফ রিপোর্টার :: অবৈধ পন্থায় বালু পরিবহন ও ইজারাবিহীন বালুমহাল থেকে বালু লুট বন্ধে কঠোর অবস্থানে রয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের কোনো ঘটনা ঘটলে তা স্থানীয় প্রশাসনকে দ্রুততম সময়ে মধ্যে অবহিত করার জন্য জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী, অবৈধ বালু উত্তোলন ও পরিবহন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে মঙ্গলবার জেলা প্রশাসনের ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই অনুরোধ জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অপরদিকে ওইদিন বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন করে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করে জেলা প্রশাসন। যেখানে উঠে আসে সুনামগঞ্জের সুরমা, যাদুকাটা, ধোপাজান, চেলাসহ বিভিন্ন নদীতে অবৈধভাবে বালি উত্তোলন ও পরিবহনের বিষয়। বালু লুট বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে জানিয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ বালুমহাল যাদুকাটা ও ধোপাজান বন্ধ রয়েছে। এখানে বালু উত্তোলনের সুযোগ নেই। কোথাও অবৈধ পন্থায় বালি পরিবহন করা হলে আমাদের জানান। আমরা দ্রুত অভিযান পরিচালনা করা বিহীত ব্যবস্থা গ্রহণ করবো। তিনি বলেন, দোয়ারাবাজারের চেলা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের যে অভিযোগ আসছে তার বিষয়ে আমরা ইজারাদারকে কঠোর নির্দেশনা দিয়েছি- সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করা হবে। অন্যথায় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, অবৈধভাবে বালু উত্তোলনে বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে জেলা প্রশাসন। গত এক বছরে ১১৬টি মোবাইল কোর্টে ২৪৮টি মামলা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন মেয়াদে ২৬৭ জনকে দন্ডিত করা হয়েছে। ৭৩ লাখ ৭৪ হাজার টাকা অর্থদ- ও ১২১ জনকে কারাদন্ড এবং ১ লাখ ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, তাপস শীল প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ