সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

খাসিয়ামারা নদীতে ড্রেজার নিষিদ্ধ ঘোষণা করলেন জেলা প্রশাসক

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:১৯:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:১৯:০৬ পূর্বাহ্ন
খাসিয়ামারা নদীতে ড্রেজার নিষিদ্ধ ঘোষণা করলেন জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীর ইজারাকৃত বালুমহাল পরিদর্শন করেছেন। বুধবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে তিনি খাসিয়ামারা নদী, রাবারড্যাম, লিয়াকতগঞ্জ-বাংলাবাজারসহ নদীর তীরবর্তী এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক খাসিয়ামারা নদীতে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। একই সঙ্গে রাবারড্যামের দু’পাশে নিরাপত্তার জন্য বাঁশের ব্যারিকেড দেওয়ার নির্দেশনা দেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. ইলিয়াস মিয়া বলেন, খাসিয়ামারা নদীতে কোনোভাবেই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সুযোগ নেই। ইজারাদারকে আগামী এক সপ্তাহের মধ্যে ড্রেজার মেশিন সরিয়ে নিতে বলা হয়েছে। তিনি আরও বলেন, ইজারাদারকে নীতিমালা মেনে বালু উত্তোলন করতে হবে। ফসলি জমি, স্থাপনা ও চলাচলের সড়ক থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। রাবারড্যামের ক্ষতির প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, খাসিয়ামারা নদীতে বালু উত্তোলনের কারণে ড্যামের ক্ষতি হয়ে থাকলে বিষয়টি তদন্ত করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রমাণ মিললে ক্ষতিপূরণ বহন করতে হবে ইজারাদারকে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ, দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক, উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ, সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ প্রমুখ। উল্লেখ্য, গত সোমবার (২৫ আগস্ট) বিকালে খাসিয়ামারা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ড্রেজার মেশিন জব্দ ও একজনকে আটক করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে মঙ্গলবার স্থানীয় বাসিন্দা ও ইজারাদারের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী