সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫ জনকে কারাদন্ড

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:২৩:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:২৩:২৩ পূর্বাহ্ন
অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫ জনকে কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ৫ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড- দিয়েছে উপজেলা প্রশাসন। একই অভিযানে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা অবস্থায় একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু বুধবার দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর নদীতে অভিযান পরিচালনা করেন। ধৃত ৫ জন হলেন- ফজর আলী (৫০), আব্দুর রশিদ (৩১), মিস্টার নুর (২৮), মিয়া চান (২২) ও জাহাঙ্গীর আলম (২৮)। তাদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দন্ডিত করা হয়েছে। অপর অভিযানে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরার অভিযোগে একজনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসক মো. শাহরুখ আলম শান্তনু জানান, দন্ড-প্রাপ্তদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেনও এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স