সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে দরিদ্র্য রোগীদের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:৩৬:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:৩৬:৪৮ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে দরিদ্র্য রোগীদের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: গত মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ক্যা¤েপর আয়োজন করা হয়। এই ক্যাম্পের আয়োজন করে জনতা চক্ষু হাসপাতাল এবং অর্থায়ন করে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আসা মোট ৭৯ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এদের মধ্যে বাছাইকৃত ৩১ জন অসচ্ছল ও দরিদ্র ছানি রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন স¤পন্ন করা হয়। জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম লেন্স প্রতিস্থাপনের মাধ্যমে অপারেশন সম্পন্ন করেন। অপারেশনের পর রোগীরা স্বাভাবিক দৃষ্টি ফিরে পান। উন্নতমানের চিকিৎসা পেয়ে রোগী ও তাদের স্বজনরা জনতা চক্ষু হাসপাতাল এবং ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপারেশনকৃত রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশন, সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি তার বক্তব্যে বলেন, ডাচ্-বাংলা ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি মানবকল্যাণমূলক কার্যক্রমে দেশব্যাপী অবদান রেখে চলেছে। সুনামগঞ্জসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল চক্ষু রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান এরই অংশ। তিনি আরও বলেন, এই মানবিক কার্যক্রমগুলো বাস্তবায়নে সবচেয়ে বেশি অবদান রাখছেন সুনামগঞ্জের কৃতী সন্তান এবং ডাচ্-বাংলা ব্যাংকের এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিন মহোদয়। তার এই যুগান্তকারী অবদান গ্রামীণ দরিদ্র্য জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক, সুনামগঞ্জ শাখার অফিসার রাশেদুজ্জামান রুবেল, ক্যাশ অফিসার প্রত্যয় ভট্টাচার্য এবং জনতা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. মশিউর রহমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি